কতর্ৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি। সকালেই একটা নোটিশ দেখতে পেলাম। বিভিন্ন নক্করজনক সমস্যা থেকে রক্ষা পাবার জন্য এখন মন্তব্যে নামের স্থলে- রেজিষ্টার্ড ইউজারদের প্রোফাইল ন্যাম থাকবে, যারা নন রেজিষ্টার্ড তাদের স্থলে থাকবে 'অ্যানোনিমাস'। কিন্তু আমি উক্ত সমাধানের কোন ফলপ্রসু ফলাফল পেলাম না। দুইটি সমস্যা দেখতে পেলাম-
(1) যারা রেজিষ্টার্ড ইউজার, তাদের প্রোফাইল ন্যাম চেঞ্জ করলে, মন্তব্যে নামের স্থলেও পরিবর্তনকৃত নামটি প্রদর্শন করে। এতে যে কেউই তাদের প্রোফাইল ন্যাম পরিবর্তন করে যে কারো নাম লিখতে পারছে।
(2) যারা নন রেজিষ্টার্ড, মন্তব্যে তাদের নামের স্থলে 'অ্যানোনিমাস' কথাটি ডিফলট করা হয়েছে এবং রেজিষ্টার্ড ইউজারদের নামের স্থলে তাদের প্রোফাইলকৃত নাম। কিন্তু দেখতে পেলাম- এটাও পরিবর্তন করা যায়! যেমন ধরুন- 'মঈন' নামটি লেখার জন্য আমি 'অ্যানোনিমাস' শব্দটিকে সিলেক্ট করে লিখলাম- 'নঈম'। 'অ্যানোনিমাস' হয়ে গেল- 'মঈন'। যে কেউই উলটা করে যেকোন নাম লিখতে পারছে। সমস্যাটি অবশ্যই বুঝতে কষ্ট হচ্ছে না।
কতর্ৃপক্ষের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, 1 নম্বর সমস্যাটি সমাধান পাওয়া গেলেও, 2 নং সমস্যাটি এখনো বর্তমান। ঐ সমস্যাটাই কিন্তু মেজর। আশা করি সেটা দূর করবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

