এইতো সেদিনের কথা, ভাড়াটিয়াদের বিপদের বন্ধুছিল ঠেলাওয়ালারা। এখন তারাও বিলুপ্তির পথে হাঁটা দিয়েছে। তারা হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে... আমরা যে যন্ত্রাংশ অধিক পছন্দ করি, দূষণ পছন্দ করি তার প্রমাণ তাদের বিলুপ্তময় উপস্থিতি...।
ছবিটি নগরীর এককোন থেকে তুলে আনা। ঐটাই তাদের শেষ আবাস্থল। আগে রাস্তায় ঠেলাগাড়িগুলো রাখা ছিল।এখন যানবাহনের মালিকপক্ষ মেইন রাস্তায় নিজেদের টিকিট বুথ বসিয়ে ঠেলাওয়ালাদের ভাগ্যকে ফুটপাথের বাসিন্দা বানিয়েছে।
তারা জানেনা, এরপর তাদের ভাগ্য তাদেরকে কোথায় নিয়ে ফেলবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


