2 বছরেই পেয়ারা গাছটি বেশ বড় হয়ে গেছে...। খেয়ালই করিনি কখনো। এতদিন পরিচর্যা করা দূরের কথা তার দিকে তাকানোর সময়ই পাইনি। একদিন হঠাৎ তাতে একটা ফুলও দেখতে পেলাম। এখন কেন জানি মনটা ঝুঁকে যাচ্ছে সেদিকে। কাজের ফাকে, অবসরে, আড্ডায় ঐ দিকে চোখ যাবেই... এর যত্ন নেয়া কবে থেকে শুরু করে দিলাম তা মনে নেই। তবে একদিন তাতে খুব সুন্দর একটা ফল হলো। আমি চোখে চোখে রাখছিলাম... চোখে চোখে। বেশ এটুকুই। তাকে যে স্পর্শ করবো তারও সাহস হলোনা কোনোদিন। একবার খুব ইচ্ছে হলো, সাহসও হলো... গেলাম... নিরবে...
গাছটি আগের জায়গায়ই আছে, ফলটি ছিলনা। কোনো এক অচেনা পথিক তার ক্ষুধা নিবারন করে চলে গেছে।
এখন আর গাছটির তেমন পরিচর্যা নেয়া হয় না। মাঝে মাঝে ফুল ধরে, ফল হয়। কিন্তু আগের সেই আকর্ষন দিয়ে এখন আর কাছে টানতে পারে না...
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০০৬ রাত ৩:৪০