ঢাকাতে আসার পর থেকেই এদের সাথে পরিচয় হয় । পার্কে গেলে কিংবা গাড়িতে উঠলেই এদের সাথে দেখা হয় । ছুটে আসে কাছে ;
বলে , ' ভাইয়া ভাইয়া একটা ফুল নেন ।
- বলি , দাম কত ?
বলে , ১০ টেকা ।
- বলি , ফুল নিয়ে আমি কি করবো ? আমার তো কাউকে ফুল দেওয়ার মত কেও নেই । তুমি নিবে আমার কাছ থেকে ফুল ? ( হাসি মুখে )
বলে , ভাই ২ টা নেন ১৫ টাকা দিয়েন ।
- বলি , ঠিক আছে দাও । তবে ফুল গুলো কিন্তু তোমাকেই নিতে হবে ।
মেয়েটি ফুল হাতে দিয়ে টাকা নিয়ে মুহূর্তেই আরেক জন এর কাছে চলে যায় ফুল নিয়ে ।
সেদিন শাহাবাগ মোড়ে জ্যাম এ পরে বাসের মধ্যে বসে আছি । সেদিন অন্য দিনের চেয়ে একটি বেশিই জ্যাম ছিল রাস্তায় , সাথে অসহ্য গরম । আমাদের বাসের পাশেই একটি কার গাড়ি । মুহূর্তেই যা দেখলাম যা মনে পরলে এখনো চোখে পানি চলে আসে । ৭-৮ বছরের একটি বাচ্চা মেয়ে ওই কার গাড়িটির দিকে এগিয়ে গিয়ে বলতে লাগল -
- স্যার , একটা ফুল নেন , স্যার একটা ফুল নেন
গাড়িটির মধ্যে থেকে কোন সারা শব্দ নেই । মেয়েটি এবার গাড়িটিকে একটু স্পর্শ করে আবার বলতে লাগল -
- স্যার , একটা ফুল নেন , স্যার একটা ফুল নেন । এখনো একটা ফুল ও বিক্রি করতে পারিনি । বিক্রি করতে না পারলে না খেয়ে থাকতে হবে ।
এবার গাড়ি থেকে ২৫-২৬ বয়স এর একজন যুবক নেমে এসে মেয়েটির সাথে যে আচরণ করল তা দেখে আমি হতবাক হয়ে গেলাম । মেয়েটিকে চর মেরে ধাক্কা দিয়ে ফেলে দিল রাস্তায় । মেয়েটি কিছু না বলে কাঁদতে কাঁদতে চলে গেল ওখান থেকে । আর ওই যুবকটি চিৎকার করতে লাগল -
- গাড়ি কি তোর বাপে কিনে দিসে , যে গাড়িতে হাত দিস !!
এর মধ্যেই জ্যাম এর সিগন্যাল ছেরে দিয়েছে । আমার চোখে পানি টল টল করতে লাগল আর ভাবতে লাগ্লাম টাকা মানুষ কে এতটাই অহংকারি করে , যা থেকে একটি নিষ্পাপ শিশু ও রেহাই পায়না । মাথা ক্ষুরতে ইচ্ছে হয় যখন এই সব অহংকারি , বেপরোয়া মানুষের বিরুদ্ধে কিছু বলতে পারিনা । যে নিষ্পাপ শিশুটির একটি ফুলের মাধ্যমে অভিমান ভাঙ্গে একটি প্রেমিক- প্রেমিকার , গড়ে উঠে একটি প্রবিত্র সম্পর্ক । সেই ফুল এবং ফুলে মত শিশু টিকে কিভাবে অত্যাচার করে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


