তুমি কে? আমি কে?
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাঙালী বাঙালী।
আমি বাঙালী আমি মানুষ আমি মুসলমান।একবার মরে ২ বার মরেনা।(বঙ্গবন্ধু)।
আমি জানি প্রতিবাদ করতে।কড়া রোদের তাপে জাতীয় সংগীত শুনতে শুনতে চোখের পানি আর ঘামের পানি এক হয়ে যায় আমার।এক বোতল পানি পেলে এক চুমুক গিলে পাশের জনকে দিয়ে দেই।সেও যে বাঙালী।তার শিরায় শিরায় তো আমার স্পন্দনই বাজে।তার পিপাসায় আমি কি করে গলা ভিজাই?
এক রিকশাওয়ালা।যার দৈনিক ইনকাম ২০০ টাকাও না।সেই যখন বলে শাহবাগ গেলে ভাড়া নিবেনা তখন তাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে।তার গামছা দিয়ে নিজের ঘামটুকু মুছতেও ইচ্ছে হয়।
আমরা আবেগ কে কোলে লালন করি।যেভাবে মা তার ছোট বাচ্চাটিকে ঝাপটে ধরে রাখে।আমার এক ভাই এক বোন না।এই বাংলার প্রতিটি বাঙালী আমার ভাই বোন।জন্মের পর থেকেই স্বাধীনতা পেয়েছি।কিন্তু হয়তো রক্ষা করতে পারিনি।তাই বলে কি স্বাধীনতার সম্মান টুকুও রাখবনা?
না তা হয়না।তাই তো সবাই দলে দলে আজ শাহবাগে।যেখানে আজ প্রতিধ্বনিত হচ্ছে জয় বাংলা জয় বাংলা।এই মাটিতে ঘুমিয়ে থাকা লাখো শহীদের কানে যদি এই ধ্বনি যায় তখন হয়তো তারা ভাববে এই বাংলা ঠিক ভাবেই এগোচ্ছে।
জয় বাংলা স্লোগানে কেপেছিল একাত্তর।আজ কাপছে প্রজন্ম চত্বর।কাঁপছে সমস্ত দেশ।সব বাঙালী মিলে এক সাথে জয় বাংলা বললেই আর থাকবেনা কোন স্বাধীনতাবিরোধী অপশক্তি।
তানভীর মাহমুদুল হাসান
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
স্প্যানকড, ১৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।
আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে...
...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা...
...বাকিটুকু পড়ুন