somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাঁচা মরিচ কেলেংকারী

০৩ রা জুলাই, ২০২৩ বিকাল ৩:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমি সাধারণত ঈদের আগের দিন ভোর রাতে পরিবার পরিজন নিয়ে গ্রামের বাড়িতে চলে যাই। এইবারও তাই হয়েছে। ঢাকা ফিরে ঢাকার অবস্থা দেখে ঢাকার জন্য মায়া হচ্ছে। বৃষ্টির অভাবে বৃষ্টির জন্য আহাজারি করে করে এখন আশানুরূপ বৃষ্টি হচ্ছে, তবে এই বৃষ্টির কারণে রাজধানী ঢাকা শহরের সড়ক কাঁদা পানিতে সয়লাব অবস্থা! আর সেই কবে থেকে দেখছি সমস্ত ঢাকা শহরে সড়ক মেরামত ও কি কি কাজ হচ্ছে। যার কারণে ঢাকার রাস্তার অবস্থা মনে হয় না আগামী দুই এক বছরে কোনো কূল কিনারা পাবে। অথবা এই রাস্তা মেরামতের কাজ হয়তো কোনোদিন কোনোকালেই আর শেষ হবে না।

শিরোনাম নিয়ে প্রসঙ্গে আসি। গত কয়েক বছরে কাঁচা বাজারের বেশ কিছু কেলেংকারী দেখার সুযোগ হয়েছে। যেমন: - পেঁয়াজ কেলেংকারী, গোল আলু কেলেংকারী, করোনার কারণে আদা কেলেংকারী - করোনা লকডাউন সময়ে মানুষ বাজারের ব্যাগ ভরে কিলো কিলো আদা কিনেছেন। আদা পানি, আদা জুস, আদা চা, আদা নুডুলস, আদা বিরিয়ানী সহ এমনি এমনি লবন মেখে আদা খেয়েছেন! উপকার পেয়ে থাকলে ভালো, উপকার না পেয়ে থাকলেও কিছু বলার নেই, এটি এখন অতীত। আদার দাম খুব সম্ভব ৪০০-৪৫০ টাকা কিলোগ্রাম হয়েছিলো। মনকে শান্তনা দেওয়া যায় এই কারণে যে, করোনা কালীন সময়ে গরম পানি, গরম চা, আদা চা খাওয়ার প্রয়োজন ছিলো। চিকিৎসকগণ তেমন পরামর্শই দিতেন।

পেঁয়াজের বিষয়ে বিশেষ কিছু বলার নেই। আমরা বাংলাদেশী ভাত না খেয়ে থাকতে পারবো। কিন্তু পেঁয়াজ কিছু কম বেশী না খেয়ে থাকতে পারবো না, মনে হয়। পেঁয়াজু, পেঁয়াজের বড়া, পেঁয়াজের ভূনা, দো পেঁয়াজা, মাছ মাংস মোরগা মোসাল্লাম, কাবাব, পেঁয়াজের সালাদ, পোলাও ভাত বিরিয়ানীর সাথে পেঁয়াজে কামড় দিতে হবে। বেগুনী, সিঙ্গারা, সমুচা, ডাল পুরি, কিমা পুরি, মোগলাই, আলুর চপ, ডিম চপ, চটপটি, ফুসকা করতেও পেঁয়াজ দিতে হয়। তারপরও এইসব তৈলে ভাজা খাবার খেতে সাথে অতিরিক্ত কাঁচা পেয়াজ নিতে দেখা যায়। এক কামড় সিঙ্গারাতে আর এক কামড় পেঁয়াজে! - শেষ কামড় বাইপাস সার্জারি।

কিন্তু কাঁচা বাজারে কাঁচা মরিচ কেলেংকারী কিভাবে হলো সঠিক বুঝতে পারছিনা বা কিছুটা বুঝতে চেষ্টা করছি। জেট প্লেনের গতিকেও হার মানিয়েছে কাঁচা মরিচের দাম! রকেটের গতি কতো? কাঁচা বাজার এলাকা বিশেষ কাঁচা মরিচের দাম ৭০০-১,০০০ টাকা কিলোগ্রাম!

মানুষ কাঁচা মরিচ ঠিক কিভাবে খাচ্ছেন, পেঁয়াজের মতোই? পেঁয়াজের ওজন আর কাঁচা মরিচের ওজন ও স্বাদ ভিন্ন। পেঁয়াজের তুলনায় সম পরিমাণ কাঁচা মরিচ খাওয়া সম্ভব হবার কথা না। তাছাড়া ঈদের বন্ধের কারণে চপ কাটলেট রেস্টুরেন্ট, ফুটপাতের পুরি পেঁয়াজু বেগুনী দোকান ও ঠেলাগাড়ির ভ্রাম্যমান দোকানও বন্ধ। তাহলে এইভাবে কাঁচা মরিচ কারা খাচ্ছেন? কিভাবে খাচ্ছেন?

বাংলাদেশে যৌথ পরিবার প্রায় নাই বলা চলে। দেশের সাধারণ পরিবারগুলোতে সদস্য সংখ্যা সর্বোচ্চ ৫-৬ জন। আর ৫/৬ জন সদস্যর পরিবারে যেমন তেমন তরকারিতে কাঁচা মরিচের সর্বোচ্চ চাহিদা ৫-৬ টি। একটি যেমন তেমন তরকারিতে ৫/৬টির বেশী কাঁচা মরিচ দেওয়াও যায় না। এক পাতিল তরকারি ও এক পাতিল ডালে মোট কাঁচা মরিচ লাগবে ৭-৯টি। এক পাতিল তরকারি ও এক পাতিল ডাল মোটামোটি তিন বেলার খাবার। তাহলে কাঁচা বাজারের একটি পঁচনশীল দ্রব্য কাঁচা মরিচের বাজারে এমন কেলেংকারী কিভাবে হয়?

কাঁচা মরিচ জমি থেকে উত্তোলনের পর বাজার ও বাসাবাড়ি পর্যন্ত তার আয়ু সর্বমোট চার থেকে পাঁচ দিন (যদি ব্লেন্ড করে ফ্রিজে না রাখা হয়)। তাহলে আবারও প্রশ্ন থেকে যায়, এই চার পাঁচ দিনের মতো অল্প সময়ের মধ্য এমন কেলেংকারীর সাথে কে বা কারা জড়িত?

উপসংহার: উপসংহারে আমার প্রায় লেখাতে আমি নিজের আলাদা একটি মতামত দিতে চেষ্টা করি। বাংলাদেশের নিত্যপণ্যর বাজার সহ কাঁচা বাজারে যেইদিন থেকে দেশের কর্পোরেট প্রতিষ্ঠান সহ পত্রিকা মিডিয়া জড়িত হয়েছে - ঠিক সেইদিন থেকে দেশের নিত্যপণ্যর বাজার থেকে শুরু করে কাঁচা বাজার "ওলটপালট" করে রেখে দিয়েছে। "শিক্ষিত মানুষ বুদ্ধিজীবী মানুষ অর্থ ভালো মানুষ হবেন" এই চিন্তাটি ভুল প্রমাণ করে দিয়ে কর্পোরেট প্রতিষ্ঠান সহ নিউজ মিডিয়াগুলোতে কর্মরত শিক্ষিত ও বুদ্ধিজীবী মানুষজন সমগ্র দেশের ও জনগণের দিনের পর দিন ক্ষতি করে যাচ্ছে! - যার কোনো সালিশ বিচার নেই।



কৃতজ্ঞতা স্বীকার: সামহোয়্যারইনব্লগ।

সংবাদ:
এক কাঁচা মরিচের দাম এক টাকা, দাম বাড়ার কারণ কী?
আকাশচুম্বি কাঁচা মরিচের দাম কমবে কবে?
আমদানির খবরে অর্ধেকে নামল কাঁচা মরিচের দাম






সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০২৩ রাত ১১:১৯
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

সবার আগে মাতৃভূমি

লিখেছেন এম ডি মুসা, ২২ শে জুন, ২০২৬ সকাল ১১:১৩



প্রভাতের আলোতে যে রূপ আমি দেখি
সে যে চেনাজানা চির জন্মভূমিখানি,
পাখির মুগ্ধ সুরেলা কন্ঠে জোড় জাদু
আহা মন ভালো করে দেয় প্রতিদিনি।

পাহাড় নদী মাঠের সবুজ গালিচা
নারীর রূপ লাবণ্য নজর... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে মাঠে নামছে জামায়াত-এনসিপি।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে জুন, ২০২৬ রাত ২:১৭


বাংলাদেশে এই প্রথম একটা অভাবনীয় ঘটনার সাক্ষী হচ্ছি আমরা। সরকার টেকানোর জন্য মাঠে নামছে বিরোধী দল! জ্বী, আপনি ঠিকই পড়েছেন। আগামীকাল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ওহ সরি,... ...বাকিটুকু পড়ুন

×