somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামহোয়্যারইন ব্লগে ইউনিকোড সাপোর্টের জন্য ধন্যবাদ ।

১৪ ই অক্টোবর, ২০০৬ দুপুর ১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অবশেষে সামহোয়্যারইন ব্লগে ইউনিকোড সাপোর্ট এল । এটা আমার মতে একটা বিরাট এবং জরুরী প্রয়োজন ছিল । এখানে আমি বেশ কিছুদিন আগেই রেজিস্ট্রী করেছিলাম কিন্তু ইউনিকোড সাপোর্ট না থাকার ফলে কোন পোস্ট করতে পারিনি । এখন থেকে আশা করি নিয়মিত পোস্ট করতে পারব ।
সামহোয়্যারইন এখনও অবধি মূলত বাংলাদেশ কেন্দ্রিক । আমি জানি না ভারতীয় বাঙালিদের মধ্যে কতজন এখনও অবধি এতে রেজিস্ট্রী করেছেন । এমনিতেই ভারতীয় বাঙালিদের মধ্যে বাংলা ব্লগ লেখার প্রবণতা খুবই কম । তাঁরা বেশিরভাগই রোমান হরফেই ব্লগিং করেন । বাংলা ব্লগ এবং ইউনিকোড সম্পর্কে তাঁদের বেশিরভাগেরই কোন ধারনা নেই ।
তবে আমি চাই সামহোয়্যারইন বাংলাদেশের সীমানা কাটিয়ে সারা পৃথিবীর বাঙালিদের ব্লগিং-এর কেন্দ্রস্থল হয়ে উঠুক । এই কাজটি কিন্তু বেশ কঠিন কারন ব্লগস্পট বা ওয়ার্ডপ্রেসের মত বড় বড় খেলোয়াড় এখানে আছে যারাও বাংলা ব্লগ সাপোর্ট করছে । এইজন্য সামহোয়্যারেও সেই সব সুবিধা দেওয়া দরকার যা এই ব্লগ সার্ভিস গুলি দিয়ে থাকে ।
এই সুবিধাগুলির মধ্যে অন্যতম হল টেমপ্লট এডিট করতে দেওয়া । যাঁরা আমার ব্লগস্পটের ব্লগটি দেখেছেন তাঁরা বুঝবেন কিভাবে আমি আমার ব্লগ কে আমার নিজের মত ডিজাইনের করে নিয়েছি । ব্লগের ডিজাইন এবং রঙের মাধ্যমেই এক একজন ব্লগারের এক এক রকমের চরিত্র ফুটে ওঠে ।
এছাড়া মেল টু ব্লগ এবং গ্রুপ ব্লগের মত সুবিধাও অবিলম্বে দেওয়া দরকার ।

সামহোয়্যারের কিছু সমস্যাও লক্ষ করলাম যা এখানে উল্লেখ করছি ।
১) যেখানে ইউনিকোড টেক্সট পেস্ট করছি সেখানে খালি বাক্স দেখাচ্ছে ।
২)ইউনিকোড টেক্সটে একই সাথে বাংলা ও ইংরাজী ফন্টে পেস্ট করা যাচ্ছে না ইংরাজীকে আলাদা ভাবে পেস্ট করতে হচ্ছে । যা একটু অসুবিধাজনক । ব্লগারে কিন্তু এই সমস্যা হয় না ।
৩) কিছুতেই আমার প্রোফাইল নাম চেঞ্জ করতে পারছি না ।

আশা করি খুব সহজেই এই অসুবিধাগুলি কাটিয়ে ওঠা যাবে এবং ব্লগিং হয়ে উঠবে আরো আনন্দদায়ক ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যতবার শেষ, ততবার শুরু

লিখেছেন রাজসোহান, ০৬ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১১



তেরো বছর বয়সে রবীন্দ্রনাথের মা মারা যান। জীবনস্মৃতিতে তিনি সেই রাতের কথা লিখেছেন। "যে রাত্রীতে তাঁহার মৃত্যু হয় আমরা তখন ঘুমাইতে ছিলাম। তখন কত রাত্রি জানি না, একজন পুরাতন... ...বাকিটুকু পড়ুন

জুলাই যোদ্ধা!

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪৭


এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

তুমি যা জানো, আমি তা জানি না

লিখেছেন রাজীব নুর, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



তোসার সাথে কথা চালাচালি হয় না মেলাদিন;
বসন্তদিনে অস্ত গেলেই বেশ জমিয়ে,
আড্ডা হতো চিলেকোঠার বারান্দায়।
তোমার মতো স্মৃতিশক্তি প্রখর না হলেও
ভালোই হতো স্মৃতিচারণ।
কতো যে স্মৃতিসমষ্টি- দগদগে-... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

×