somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ রাইটার্স গিল্ডের উপন্যাস প্রতিযোগিতার উপন্যাসগুলি

১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের কাছে জমাকৃত উপন্যাস ছিল মোট সাতটি
মহামিলন - গৌরব জি পাথাং
অদৃশ্য ভালোবাসা- কামরুল হাসান মাসুক
অতঃপর ভোর- মাহাফুজুর রহমান কনক
বৈতরণী-মনিরা বাকী
শাহজাহান শামীম-কুষ্ঠ নিবাস
হৃদয়ের ব্যবচ্ছেদ- জিয়াউল হক (ব্লগার জিয়াউল হক, যিনি ইংল্যাণ্ডে থাকেন তিনি নন।)
ফাহিমের একাত্তর-শাফিন রাশেদ

দুইটি পাণ্ডুলিপি বিচারকদের নিকট উপস্থাপনের আগেই বাদ পড়েছে
বৈতরণী-মনিরা বাকী এবং ফাহিমের একাত্তর-শাফিন রাশেদ।
বৈতরণী বাদ পড়লো সবগুলো শব্দ গায়ে গায়ে লেগে আমাদের কাছে এসেছে, এ অবস্থায় বৈতরণী পার হওয়া সম্ভব নয়
( ১ )

আজশুক্রবারআনহা'রপরিকল্পনাছিলআজআবিরেরসাথেসারাদিনঘুরবে,বাইরেইকোথাওডিনারসেরেফিরবেবাড়ীতে।ওদেরছাঁদটাভারীচমৎকার ! পূর্ণিমারাতগুলোঅপরুপাহয়েধরাদেয়,চারপাশেবেড়েওঠাটবেরগাছগুলোয়, একটাকর্নারেএকখানাগার্ডেনসেটআছেওখানেআবিরেরসাথেবসেবহুরাতজোছনাউপভোগকরেছে সে ।চাঁদেরগাঝরাআলোএসেছুঁয়েদিয়েগেছেওদের।আবিরচমৎকারগানকরে।আনহা'রমনখারাপহলেকিংবাবিশেষদিনগুলোতেগানগেয়েশোনায়সে।আজওএকটাবিশেষদিন,

আর শাফিন রাশেদের লেখাটি বাংলানিউজ২৪ এ প্রকাশিত হয়েছে। তাই লেখাটি প্রতিযোগিতায় উপস্থাপিত হয়নি।

ফাহিমের একাত্তর


হঠাৎ একটা তীব্র শব্দ শুনতে পেল ফাহিম। শব্দটা যেন মাথার ওপর দিয়ে উড়ে গেল। এরপরে পর পর কয়েকটা। শব্দগুলো উত্তর দিক থেকে আসছে। যাচ্ছে দক্ষিণে। আগে কখনো এরকম শব্দ শুনেনি সে।
ফাহিমরা খেলছে বাড়ির উঠানে। ইটের ওপর ইট রেখে বানানো স্ট্যাম্প। টেনিস বল দিয়ে ক্রিকেট খেলছে। ফাহিমের সাথে মিন্টু, রিপন ও কাদের। ওরা ফাহিমের চাচাতো ভাই। উঠোনে মেয়েরাও খেলছে। এক্কাদোক্কা।
সব খেলা থামে গেল।ওরা বোঝার চেষ্টা করলো শব্দটির চরিত্র। মিন্টু বলে উঠলো, গুলির শব্দ মনে হইতাছে।
-হইতে পারে। রিপন বলল।
হঠাৎ রব চাচা বেরিয়ে আসল ঘর থেকে। সে ফাহিমদের কাছকাছি বয়সের। চিৎকার করে রব বলল, এই তোরা মাটিতে বসে পড়। এগুলো গুলি। মনে হয় মিলিটারি আইতাছে। এই তোরা বইসা যা তাড়াতাড়ি।
মাটিতে বসে গেল সবাই। মেয়েরা খেলা রেখে ঘরের দিকে ছুটছে। তখনো গুলি চলছে। উঠানের তিন দিকে বিভিন্ন চাচাদের ঘর। বাচ্চা ও মেয়েদের চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। বিপদ, কিন্তু কী বিপদ বুঝতে পারছে না কেউ। সুতরাং চিৎকার চেঁচামেচি চলতেই থাকে।
অনিশ্চয়তার চেয়ে বড় বিপদ আর নাই। অনিশ্চয়তা তৈরি করে আতঙ্ক। যে আতঙ্ক ক্রমশ ছড়িয়ে যায়। একসময় চিৎকার চেঁচামেচিও থেমে যায়।
১৯৭১ সালের এপ্রিল, বিকেল অনুমান ছয়টা বাজে । চমৎকার রোদ আকাশে। রোদতো হবেই। রোদের তাপ কিছুক্ষণ আগেও ছিল। ফাহিমরা ঘামছিল প্রত্যেকে। হঠাৎ মেজো চাচার গলা শোনা গেল। জব্বার চাচা। উনি সম্ভবত দৌড়াতে দৌড়াতে আসছেন। বলছেন, মিলিটারি নামছে ঝালকাঠিতে। ওদের গানবোট যাইতাছে গাবখান নদী দিয়া। যাইতে যাইতে গুলি দিতাছে চারদিকে। খবরদার কেউ ঘরতোন বাইরাবা না।
ফাহিমদের বৈদারাপুর গ্রামটি ঝালকাঠি শহরের দক্ষিণ-পশ্চিমে, গাবখান ইউনিয়নের মধ্যে। ঝালকাঠি শহরের পাশের সন্ধ্যা নদীটি সোজা দক্ষিণে নেমে যাবার আগে পশ্চিম দিকে একটি শাখা নদীর জন্ম দিয়েছে। গাবখান নদী এর নাম। এটি চলার শুরুতে বামে একটি প্রশাখা নদী দিয়েছে। প্রশাখা নদীটির নাম ধানসিঁড়ি । এই ধানসিঁড়ির তীরবর্তী একটি গ্রামের নাম বৈদারাপুর। জীবনানন্দ দাসের কবিতায় এই নদীটি বার বার উঠে এসেছে। গাবখান নদীটি ফাহিমদের বৈদারাপুর গ্রাম থেকে আড়াই মাইলের মত হবে।

মনিরা বাকী এবং শাফিন রাশেদ আরো লিখুন। আপনাদেরকে অভিনন্দন। প্রতিযোগিতায় কে বিজয়ী হচ্ছেন জানতে আরো কিছু দিন অপেক্ষা করতে হবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×