নাই কাজ তো ডিম ভাজ
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৬ বিকাল ৫:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গতকাল ছিল শনিবার। আমার জন্য ডিমবার। মানে ডিমপোচ খাওয়ার দিন।এমনিতে আমি ডিম টিম তিন চোখে দেখতে পারিনা। কিন্তুকি করবো, মা এর আদেশ (এটা বোধহয় একটা সিনেমার ও নাম ...যাক গে!) গতকাল আমাকেই ডিমপোচ করতে হল। কারণ বুয়া তিনদিন ধরে ধর্মঘট পালন করছে। এরকম সে প্রায়ই করে। শুধুকাঠের পিড়িতে বসে থাকে আর গজগজ করে কী যেন বলে। মা এর ধারণা মেনোপজ এর পূর্বাভাস। আমি শুনে একটু লজ্জা পেয়েছিলাম তাই আর বেশি ঘাটাইনি। আমাদের বাসায় আমরা কেউ কাউকে তেমন ঘাটাইনা। এই যে কিছুদিন আগে বড় ভাইয়া দুই রাত বাসায় ফিরলই না...কেউ কিছু জিগ্গেস করেছে? করেনি। আমি শুধুএকটুনাক গলাতে গিয়ে ভাইয়ার কাছ থেকে যা শুনলাম...তাতে তো আমার তিন নম্বর চোখ টাও কপাল ছেড়ে মাথার তালুতে উঠে যাওয়ার যোগাড় ! বলে কী ছেলে! সে গল্প না হয় আরেক দিন করব।
বিঃদ্রঃ এমন আজগুবি পদ্ধতিতে বাংলা লিখতে গিয়ে অনেক নাজেহাল হতে হল। খুব বিরক্ত লাগছে। ভাবছি আগামী সপ্তাহের ডিমটা এখানেই ছুড়ে মারবো কী না..!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা...
...বাকিটুকু পড়ুন
আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে...
...বাকিটুকু পড়ুনমুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।
বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে...
...বাকিটুকু পড়ুন
- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।
- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে...
...বাকিটুকু পড়ুন