somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিভাবে হবেন একজন হিট ব্লগার? জেনে নিন, হিট হওয়ার সহজ পদ্ধতি গুলো কি কি?

১৮ ই অক্টোবর, ২০১১ রাত ৯:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন মধ্যম কোয়ালিটির ছাত্র ভালো শিক্ষক হতে পারে। ঠিক তেমনি, আমার মতো একজন ফ্লপ ব্লগার হিট হওয়ার শিক্ষা মোটামুটি ভালোই দিতে পারে বলেই আমি মনে করি। ব্লগে টিকে থাকতে হলে হিট হতে হবে, না হলে ব্লগীং করে মজা কই? হিট হন আর না হন অন্তত চেষ্টা তো করা যাইতে পারে। নীচের পদ্ধতিগুলো ফলো করলে আশা করা যায় শীঘ্রই একজন হিট ব্লগারে পরিনত হবেন...................... হয়তো।

কিভাবে হবেন ব্লগের একজন হিট ব্লগার?

নিজেকে পরিচিত করে তোলেন:

১. নতুন এসেছেন, কেউ আপনার ব্লগে ভিজিট করছে না? ব্যাপারনা। আপনি গড়ে মন্তব্য করা শুরু করেন। আন্ডা, গান্ডা, ভালো, মন্দ সব পোষ্টে যেয়ে সেই পোষ্টের লেখককে ফুলাইয়া ফাপাইয়া আসেন। দেখবেন, ১০ টা মন্তব্য আপনি করলে, তাদের মধ্যে অন্তত ৭ জন ঠিকই আপনার ব্লগে এসে মন্তব্য করে যাবে। :)

ভালো পোষ্ট দিচ্ছেন কিন্তু তবুও কেউ পড়ছেনা?:

ব্যপার না। হাতুড়ে ডাক্তারের কাছে সব রোগেরই ওষুধ থাকে। :D পোষ্ট দিন, তারপর ভুলে যান পোষ্টের কথা, অন্তত আপনার পোষ্টখানা যতক্ষন প্রথম পাতায় থাকবে। কিছু মন্তব্যতো পাবেনই। এরপর পোষ্ট ১ম পাতা থেকে সরে গেলে, ১ম মন্তব্যের উত্তর দিন। তারপর আবার ভুলে যান পোষ্টের কথা। সাম্প্রতিক মন্তব্যের ঘরে যতক্ষন আপনার পোষ্ট থাকবে ততক্ষন আর কোন উত্তর নয়। এরপর সাম্প্রতিক মন্তব্যের ঘর থেকে আপনরা পোষ্ট সরে গেলে আবার মন্তব্যের উত্তর দিন। এভাবে একে একে উত্তর দিন, দেখবেন বেশ কিছু মন্তব্য পেয়ে গেছেন। :)

জগতে টিকে থাকতে হলে পাম পট্টি দেওয়া জানতে হয়, এমনকি ব্লগেও:

চিনে নিন, ব্লগে হিট ব্লগার কে কে আছেন। তাদের পোষ্টে বেশী করে পাম পট্টি মিশিয়ে সত্যি-মিথ্যা মন্তব্য করুন। ঘনঘন তাদের পাম পট্টি মারলে আস্তে আস্তে তারাও আপনার পোষ্টে মন্তব্য করা শুরু করবে। আর তাদের মন্তব্য আশা শুরু করলে, হিট হওয়া সময়ের ব্যাপার মাত্র। :D

নাম না কামাতে পারেলে, বদনাম তো কামাতে পারবেনই:

সেলিব্রিটি ২ ভাবে হওয়া যায়। ভালো নাম করে অথবা বদনামের মাধ্যমে। আপনার ভালো পোষ্ট কেউ খাচ্ছেনা কিন্তু আপনার হিট হতেই হবে। X( ব্যাপার না। B-) হয়ে যান বদনামী। ব্লগের বেশ কিছু বদনামী খেতাব আছে, যেমন: ছাগু, লুল, ভাদা, মগবাজারী ইত্যাদি। এ খেতাবগুলো অর্জন করুন নিজের মধ্যে। হিট ই হিট। B-)


সময় ও পরিবেশ বুঝে পোষ্ট দিন:

বছরের বিশেষ বিশেষ দিবসে সেই দিবসের উপর পোষ্ট দিন। দেশে বিভিন্ন স্ক্যান্ডাল ঘটছে বিভিন্ন সময়ে, সাথে সাথে সত্য-মিথ্যা মিশিয়ে সেই বিষয়ের উপর পোষ্ট দিয়ে ফেলান। মনে করেন বিশেষ কোন স্ক্যান্ডাল ছড়িয়ে পড়েছে। হেডলাইন দিন এরকম:
"উক্ত বিষয়ের ভিডিও পেলাম অবশেষে। ছি: ঘৃণ্য।X(( ব্লগার ভাইয়েরা ভিডিওটি দরকার পড়লে আপনার ইমেইল এড্রেস টা এই পোষ্টে দিয়ে যান।"
দেখবেন দলে দলে সব আপনার পোষ্টে ঢুকবে, গালি দেবে আর ইমেইল এড্রেস দিয়ে রিকোয়েস্ট করবে, ভাই একটু তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েন। :P


ক্যাচালে পোষ্ট দিন:

এটা সর্বাধিক পাওয়ারফুল পদ্ধতি। এই পদ্ধতি কখনই বিফলে যাবেনা। আস্তিক-নাস্তিক পোষ্ট, রাজনৈতিক পোষ্ট, কে কোন পোষ্টে গালি দিল- সেটার স্ক্রীনশট নিয়ে পোষ্ট, কাউকে ছাগু বিষেশায়িত করে পোষ্ট ইত্যাদি। হিট হওয়ার ১০০% গেরান্টি। ;)

নিজেকে ব্লগীয় বিনোদনে পরিনত করুন:

এই ব্লগে আবাল দের সবাই গালি দেয় আবার তাদের পোষ্টেই বেশী যায়। অনেক উদাহরন আছে। ড়াষেধ, ঝাকাড়িয়া, প্রিন্স ইনজানোয়ার প্রমুখ ব্যাক্তিবর্গ। বেশী বেশী আবাল টাইপ পোষ্ট দিন এবং আপনি যে একটা আবাল, সেটা ফুটিয়ে তুলতে প্রানপনে চেষ্ট করুন। ভুল বানান দিয়ে পোষ্ট দিন, কম্পিউটারের গুনাবলী নিয়ে পোষ্ট দিন, সারাদিন বিয়ে বিয়ে করে পোষ্ট দিন- হিট আর ঠেকায় কে? :P

মোটামুটি এই বিষয়গুলো ফলো করুন। হিট হয়ে যাবেন। দয়া করে আমাকে জিজ্ঞেস করিবেন না, আমি এখনও হিট হইলাম না কেন। পুরানো পাগলে ভাত না পেলে, নতুন পাগলও যে পাবে না, এটা কোন কথা না। :|


বোনাস: লুলামী করতে চান কিন্তু বুঝতে পারেছন না, কে ছেলে আর কে মেয়ে?:

লুলু লুলু মন, লুলামী করবার মন চায়। মাগার আইডি দেখে বুঝতে পারছেন না,কে ছেলে আর কে মেয়ে? বুঝবেন কিভাবে? একটা নিক হয়তো এরকম "মেঘের ছায়া" অথবা "বৃষ্টিতে জোছনা"। এখন কি করবেন? কি করে বুঝবেন, সে ছেলে না মেয়ে? ব্যাপার না। ছোট্ট একটা ট্রিকস খাটান। তার পোষ্টে যেয়ে মন্তব্য করুন:
"পোষ্টটা অনেক ভালো লাগলো, ভাইয়া"।
সে যদি ছেলে হয় নরমালী ধন্যবাদ জানাবে আর যদি মেয়ে হয় তাহলে ধন্যবাদের সাথে অবশ্যই লিখে দিবে:
"ধন্যবাদ, তবে আমি কিন্তু ভাইয়া না আমি আপু। ;) "
আপনাকে আর কে পায় তখন, লুলামী শুরু...........................।

হ্যাপী লুলিং B-)
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১১ রাত ১০:৪৩
৮৪টি মন্তব্য ৮০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

×