somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুঠোফোনে কথা বলার যত শিষ্টাচার

২৮ শে জুলাই, ২০১৩ রাত ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১. সঙ্গীকে সম্মান করুন। যখন দুজন মুখোমুখি বসে আলাপ-আলোচনা করছেন তখন সম্পূর্ণ মনোযোগ দিয়েই তা করুন। অহেতুক আলোচনার সময় বার্তা পাঠানো বা মুঠোফোনের কল গ্রহণ করবেন না। যদি খুব জরুরি কল হয়, তবে কল গ্রহণের আগে অনুমতি নিন।

২. মুঠোফোনে কখনও চিত্কার করে কথা বলবেন না। মানুষ স্বাভাবিক আলোচনার সময় যেভাবে কথা বলে মুঠোফোনে কথা বলার সময় গড়ে তার চেয়ে তিনগুণ জোরে কথা বলে। তাই মুঠোফোনে কথা বলার সময় অবশ্যই গলার আওয়াজের দিকে খেয়াল রাখবেন।

৩. খাবার টেবিলে আপনার সঙ্গীকে সময় দিন। অহেতুক মুঠোফোন বের করবেন না। খাবার টেবিলে বসে আপনার সঙ্গী বসে থাকবে আর আপনি অন্য কারও সঙ্গে মুঠোফোনে বার্তা আদান-প্রদান বা কল করে সময় কাটাবেন এটা কেউই চাইবে না। খাবার টেবিলে দুজন সময় কাটাতে চাইলে অবশ্যই মুঠোফোন সাইলেন্স মোডে রেখে তবে সিটে বসবেন। টেবিলের ওপর মুঠোফোন রাখবেন না।

৪. যেসব জায়গায় মুঠোফোন হঠাত্ বেজে উঠলে সবাই বিরক্ত হতে পারে বা যে জায়গাগুলোতে নীরবতা পালন করা উচিত সেসব স্থানে অবশ্যই মুঠোফোন বন্ধ করে রাখবেন। মসজিদ, উপাসনালয়, পাঠাগার, হাসপাতাল, দাফন-কাফনের স্থান, শবযাত্রা প্রভৃতি জায়গায় এবং যেসব স্থানে মুঠোফোন ব্যবহার নিষেধ সেখানে অবশ্যই মুঠোফোন বন্ধ রাখবেন।

৫. মোবাইলে ভয়েস মেইল চালু রাখতে পারেন। আপনি যখন অন্য কারও সঙ্গে আলোচনা করবেন তখন ভয়েস মেইল আপনার কলগুলোর জবাব দেবে।

৬. লাইনে দাঁড়িয়ে মুঠোফোনের ব্যবহার অন্যের জন্য বিরক্তির কারণ হতে পারে। লাইনে দাঁড়ানো অবস্থায় ফোন কল গ্রহণ করার সময় যাতে আর কারও কাজে ব্যাঘাত না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। গুরুত্বপূর্ণ ফোন কল গ্রহণ করতে হলে লাইন ছেড়ে দেওয়া ভালো।

৭. গাড়ি চালানোর সময় কখনও মুঠোফোন ব্যবহার করবেন না। গাড়ি চালানোর সময় মুঠোফোনে কথা বলা বা বার্তা পাঠানো ভয়ংকর দুর্ঘটনা ঘটাতে পারে। এই পয়েন্টটিকে মোবাইল শিষ্টাচারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেন গবেষকেরা।

৮. মুঠোফোনে গাল-মন্দ, ঝগড়া-বিবাদ, যুক্তি-তর্ক এড়িয়ে যান। আপনি যখন মুঠোফোনে বাক-বিতণ্ডায় জড়ান তখন আপনার আশেপাশের ব্যক্তিরা আপনাকে খেয়াল করে দেখে। তাঁরা মুঠোফোনের অপর প্রান্তের লোকের কথা শুনতে পান না কিন্তু আপনার কথা শুনতে পান। আপনি কী বলছেন সেটিই সবার কানে লাগে এবং সবাই আপনার কথা-বার্তা শুনে আপনার সম্পর্কে একটা ধারণা নিতে পারে।

৯. মুঠোফোনে কথা বলার সময় অবশ্যই ভাষার ব্যবহারে সংযত থাকবেন। জনসম্মুখে মুঠোফোনে কথা বলার সময় মোটেও মন্দ কথা বলা উচিত নয়।

১০. প্রত্যেকের ব্যক্তিগত স্থানের দিকে খেয়াল করেই তবে মুঠোফোনে কথা বলবেন। যখন জনসম্মুখে কথা বলবেন তখন খেয়াল রাখবেন আপনার নিকটস্থ ব্যক্তির চেয়ে কমপক্ষে দশ ফুট দূরে আছেন আপনি। কারণ এ দূরত্বটা ব্যক্তিগত স্থান হিসেবে বিবেচিত হয়।

১১. শ্রেণীকক্ষে, পরীক্ষা কেন্দ্রে মুঠোফোন ব্যবহার বন্ধ রাখুন। মুঠোফোনে বিনা অনুমতিতে ছবি তোলা, ভিডিও করবেন না। জনসম্মুখে উচ্চস্বরে মুঠোফোনে গান শুনবেন না।

গবেষকেরা বলেন, মুঠোফোনের শিষ্টাচার মানুষের ভদ্র ব্যবহারের পরিচয় দেয়। মানুষের চোখের সামনে কী ঘটছে মুঠোফোনে কথা বলা ও বার্তা পাঠানোর ফলে সেদিক থেকে মনোযোগ সরে যায়। মুঠোফোনের ব্যবহার হতে হবে যুক্তিপূর্ণ, ভদ্রভাবে । আশেপাশের মানুষকে যথাযথ সম্মান দিয়ে তবেই মুঠোফোনের ব্যবহার করুন।...........Collected
৭টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×