somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি আদর্শ ও ঐতিহ্যবাহি ঢাকাইয়া ইফতার পরিচিতি ! (ছবি ব্লগ)

১২ ই জুলাই, ২০১৩ সকাল ৭:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই পোস্টটা ঢাকাইয়া কোটায় স্টিকি করার দাবি জানাই।

সমগ্র বাংলাদেশের মানুষই খাদ্য রসিক, তাতে কোন সন্দেহ নেই। আমাদের দেশের মত এত আইটেমের খাবার, আমার দেখা মতে অন্য কোন দেশে নেই। এক মিস্টি আর বেকারির যা আইটেম, তা বিশ্বের যেকোন দেশকে টাসকি লাগিয়ে দিতে পারে।

তবে তেলেভাজাপ্রেমি এবং মাংসাশি বলে চরম কুখ্যাত ঢাকাইয়াদের ইফতারির মেনুতে মাংশের সেই রকম উপস্থিতি নেই বললেই চলে।

চলুন এক নজরে আদি ঢাকাইয়া ইফতারের মেনু দেখে নেই। ফলে রোজাদারদের ঈমান আর দৃঢ় হবে, এবং কিঞ্চিত সোয়াব আমার পক্ষ্যেও আসবে।

মাখন ও মাঠা...




সারাদিন রোজা রাখার পর, পেটকে ঠান্ডা রাখার সর্বোত্তম পদ্ধতি।

পেপে ও শশা পেট ঠান্ডা এবং সাথে অনাহারি পাকস্থলিতে সলিড কিছু দেয়ার জন্য খুব ভালো।

বরফ দেয়া সরবত



দই, লেবু, তোকমা, ইসুবগুল, রুহ আফজা। এখন জিজ্ঞেস করবেন না, তোকমা বা ইসুবগুল কি ! এর মাত্র একটি নামই জানি আমি।

ফলঃ পেপে আর শশা ফল হিসাবে তো খাওয়া হয় না। তাই আলাদা করে খেজুরের নাম বলছি। যত না এর পুস্টিগত কারণে, তার চেয়ে বেশি ধর্মিয় ঐতিহ্যকে প্রাধান্য দিয়ে খাওয়া হয়ে থাকে।

মিস্টিঃ শ্রেফ জিলাপি।



তেলেভাজা প্রেমি হিসাবে ঢাকাইয়া ইফতারে তেলেভাজা থাকবে না, সে কি হয়?

১) পুলি পিঠার আদলেই গড়া মচমচা স্বাদের সমুচা। ভেতরে কিমা বা পনির দেয়া থাকে।

২) সিঙ্গারাঃ চকবাজারের এই সিঙ্গারার ভেতরে আলুর পুর দেয়া থাকলেও, আদা এবং চীনা বাদাম যুক্ত করা থাকে।


৩) পিয়াজুঃ



তেলেভাজার রাজা এই জিনিস। বানানো অতি সহজ। মুসুরি বা মটরের ডাল ভিজিয়ে নরম করে এর পর পিষে ফেলে, সাথে হাল্কা খাবার সোডা, লবন, বেশি করে পিয়াজ কাচা মরিচ মাখিয়ে হাতের তালুতে চ্যাপ্টা করে ডূবো তেলে মচমচে করে ভেজে ফেলুন। অনেকে স্বাদ বৃদ্ধির জন্য হাল্কা আদা বাটা এবং গরম মসলার গুড়া ডাল বাটার সাথে মিশিয়ে নেন।

৪) ফুলুরি। এটা সাধারণত দেয়া হয়, মুড়ির ভর্তার সাথে। উপকরণ কিছুই না। বেসন লবন আর খাবার সোডা। ঘণ তরল করে ডূবো তেলে ভাজা।

৫) আলুর চপঃ যদি নিজেরা বানাতে পারেন, তাহলে সবচেয়ে সুস্বাদু বানাতে পারেন। বাইরের গুলি কমার্শিয়াল।



আলু সেদ্ধ করে লবন আর গোলমরিচের গুড়া দিয়ে ভালো করে চটকে নেবেন। এর পর সেখান থেকে অল্প অল্প করে ভর্তা নিয়ে গোল করে মাঝখানে ছেদ করে সেখানে পিয়াজ কুচি, পুদিনা পাতা কুচি, মরিচ কুচি এবং রান্না করা কিমার পুর দিয়ে দেবেন। হাতের চেটোয় সাবধানে চ্যাপটা করে, বেসনে ডুবিয়ে ভেজে তুলুন

মনে রাখবেন, মচমচে করতে হলে বেসনে অবশ্যই পরিমান মত (বেশি কিন্তু না) খাবার সোডা মেশাবেন। নইলে মচমচে হবে না।

৬) বেগুনি ঃ সারা দেশের মানুষের মতই বেগুণি খাওয়া হয়।

৭) বুট/ছোলা ঃ ঘোড়ার খাবার হলেও, মনুষ্য প্রজাতির জন্যও এই বস্তটি একদিকে উপদেয় অন্যদিকে পুস্টিকর। সাধারণত ছোলা ভিজিয়ে রেখে এর পর লবণ আদা কুচি দিয়ে খাওয়াই সবচেয়ে ভালো। তবে জিহবাকে স্বাদ দিতে অনেকে একে সেদ্ধ করে পিয়াজ লাল মরিচের বাগাড় দিয়ে খেতে পছন্দ করেন।


এবার আসুন আসল জিনিসে।

মুড়ির ভর্তা



এই জিনিস বছরের ওই এক মাসই মিলবে। নইলে এত হ্যাপা পোহাবে কে? মাথা কুটলেও পাওয়া যাবে না। এই জিনিসের স্বাদ যে একবার পেয়েছে, সে বার বার খেতে চাইবে।

রেসিপি বলে দিচ্ছি।

পরিবারের সাইজ বুঝে একটা বোলের মধ্যে কাটা পেয়াজ, কাচা মরিচ কুচি, লেবুর রস, লবন , সরিসার তেল (আন্দাজ মত) নিয়ে হাল্কা কচলে নেবেন। এর পর সেখানে ডাবলি সেদ্ধ ( বুট না কিন্ত !) ভাজা ফুলুরি আর পিয়াজু কুচি কুচি করে ছিড়ে এক সাথে ভালো করে মাখাবেন। এর পর মুড়ি ( আনুপাতিক হাতে সেটা হবে সেই ভর্তার অর্ধেক) দিয়ে ভালো করে মাখিয়ে খেয়ে দেখুন। বার বার খেতে চাইবেন।

এই মুড়ির ভর্তার মধ্যে স্বাদের বৈচিত্র আনার জন্য অনেক সময় কাবাব, সিঙ্গারা, সেদ্ধ বুট, সমুচা, মায় কি জিলাপি পর্যন্ত মেশানো হয়।

আর যেহেতু বিরানিখোর বলে রোজার সময়েও বিরিয়ানি না হলে চলে না, তাই সেই ভর্তার মধ্যে অনেকে বিরিয়ানি মিশিয়েও খেয়ে থাকেন।

রোজা রাখুন, সংযম করুন, নিজেও ইফতারি করুন, আমাকেও ইফতারি খাওয়া। আল্লাহ আপনাদের সবার রোজা কবুল করুন।

সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। রামাদানুল মোবারক।

সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৩ সকাল ৭:২৯
২৪টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×