ভারতে একটি লাশ হাসপাতাল মর্গে নেয়ার পথে মৃত ব্যক্তি উঠে
দাঁড়ালেন। অবশ্য এর আগেই এলাকায় তার মৃতুøর গুজব ছড়িয়ে পড়লে
তুলকালাম কান্ড ঘটে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে গলদঘর্ম
হতে হয়। পারিবারিক সূত্রে বলা হয়, দুবৃêত্তের ছুরিকাঘাতে গুরম্নতর আহত
সুলতানপুরির বাসিন্দা সন্দীপকে (২৭) ট্রমা সেন্টারে নিয়ে যাওয়ার পর
কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর লাশ হাসপাতাল
মর্গে নিয়ে যাওয়ার সময় সন্দীপ আকস্মিকভাবে উঠে দাঁড়ান। পারিবারিক
সূত্রে দাবি করা হয়, সন্দীপ এখন শংকামুক্ত। তবে হাসপাতাল কর্তৃপক্ষ
সন্দীপের পরিবারের এ দাবি নাকচ করে দিয়ে বলেছেন, সন্দীপ
চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন। তাকে সুস্থ করে তুলতে যথাযথ
চিকিৎসাসেবা দেয়া হয়। কিন্তু অন্য হাসপাতালে চিকিৎসা করানোর কথা
বলে তার পরিবার তাকে এখান থেকে নিয়ে যায়। স্থানীয় রাজনৈতিক
নেতৃবৃন্দ গুজব ছড়ানোর জন্য পুলিশকে দায়ী করেছে। সন্দীপের
পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে চিকিৎসকের বিরম্নদ্ধে দায়িত্বে
অবহেলার অভিযোগ করা হয়। পুলিশ ওয়ারলেসের মাধ্যমে সন্দীপের
মৃতুøর খবর প্রচার করে। মঙ্গলবার থানার একজন সিনিয়র কর্মকর্তার
উদ্ধৃতি দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, খবর পেয়ে পুলিশ হাসপাতালে
যায়। চিকিৎসকরা পুলিশকে জানান, সন্দীপ বেঁচে আছেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

