বিষন্ন এ প্রহর, ছেড়ে যাওয়া রদ্দুর
পিছে ডাকে বার বার কিন্তু নিজের না
কেমন করে এ অধিকার রাখি যা কোনদিন
বুঝিবা নিজের ছিলই না, যাযাবর একটা
ভালবাসার আধাআধি স্বাদ দিয়ে চলে গেল
আবার বারে বারে খালি উকিই মারে
কিন্তু যেই সাড়া দিলাম সবার সামনে
নাচিয়ে কোন মুল্লুকে চলে গেল,
কত অনুতাপ, কত কান্নাকাটি কত ক্ষমা আর্জি
যতবার না খোদাকে ডাকি তারচেয়ে বেশি
আমি তারেই ভালবাসি, তাকে সব দিলাম
দুনিয়ার সব ভাল ভাল জিনিস শিখালাম।
কতকিছু জানালাম, কত কিছু বুঝালাম
যা বলি লক্ষ্মী ছেলের মত তাই করে বুঝি
এত্ত ভাল লাগে, যখন সে সব ছেড়ে দিনরাত
আমার নামই জপে,দুষ্টু তারা মিষ্টি পাখি
কিন্তু সব ফাইজলামির একটা সীমা আছে
অন্য এক অস্তিত্বের মাঝে আমাকে খুজে ফিরে
আমার পাঠানো রোমান্স তার সাথেই মাতে
আর কি কিছু বাকী রইল, ... কোথাকার।
থাক ওই বানানো কল্পিত পুতুল নিয়ে
মাত ওই উদ্ভট তোমার বানানো জগতে
আর কি দরকার আমাকে, আমি নেই
ভালবাসার সব ম্যাজিক আর সুর রেখে গেলাম।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




