somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বন্ধু, কি খবর বল?

২৭ শে মে, ২০১৭ রাত ১০:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




বহুদিন পর, দেখা হলো বন্ধুর সাথে।
মাঝে পার হয়ে গেছে দশটি বসন্ত।

আমরা বসলাম টেবিল জুড়ে।
খেলাম বিভিন্ন খাবার।
চুমুক দিলাম কফিতে, কখনও বা ধোঁয়া ওঠা চায়ে। বার বার।
টুকটাক কথা হচ্ছিল। ঝর্নার জলের মত হাসি গড়িয়ে পড়ল।
আশপাশের টেবিলের তীর্যক দৃষ্টি আমরা উপেক্ষা করলাম।
এগিয়ে চলল আড্ডা। হাসি। ঠাট্টা।

বন্ধুটি গিটার বাজাতো। এখনও বাজায়।
দেখতে সেই একইরকম আছে।
বদলায়নি একটুও।
সেই ছিমছাম পেটানো শরীর।
ফ্রেঞ্চকাট দাড়ি, চুলগুলো কপালে ঝোলানো।
গিটারে আজও ঝড় তুলতে পারে, বরং আরও বেশি।

কার্লোস রোমেল - ডাকতাম আমরা। সান্তানার সাথে মিল করে - কার্লোস রোমেল।
গিটারের কারুকাজে আমাদের বিস্মিত করত।
মনে আছে,
একবার দু'জন মেয়ে প্রোগ্রাম শেষে ওর সাথে কথা বলেছিল।
গিটারকে কথা বলাতে পারলেও নিজে পটু ছিল না কথা বলায়।
লজ্জায় জড়োসড়ো হয়ে গিয়েছিল।

এদিকে আমার মধ্যপ্রদেশ স্ফীত হয়েছে।
মাথার চুল হারিয়ে যাচ্ছে ক্রমাগত।
খোঁচা খোঁচা দাড়িতে রূপালী ঝিকিমিকি।
বন্ধু কিন্তু চিরতরুন এখনও।
আমি জানতে চাইলাম তার রহস্য।

সে হাসল। সস্নেহে তাকাল তার গিটারের দিকে।
আর তারপর আমার মুখের দিকে ফেরাল হাসিমাখা দৃষ্টি।
আমি উত্তরটা পড়ে নিলাম।

স্ত্রী- সন্তান নিয়ে আমি জড়িয়ে গেছি আষ্টেপিষ্ঠে।
এইই আমার জীবন। বৈচিত্রহীন। একই দ্বায়িত্বের পুনরাবৃত্তি।

আর সে,
আজও সঙ্গী করে রেখেছে তার গিটার।
ইচ্ছে হলেই ঝংকার তুলতে পারে পারিপার্শিকতা ভুলে গিয়ে।
তার গিটার তারুন্যের সুর বাজিয়ে চলেছে আজও।


#কাব্যতাড়না
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৭ রাত ১০:৫১
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×