somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চট্টগ্রামের প্রতি সরকারের বিমাতাসূলভ আচরণ- প্রতিশ্রুতি ভঙ্গের ৪ বছর

২৪ শে আগস্ট, ২০১২ রাত ৮:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহাজোট সরকারের মহা বৈষম্যের শিকার হয়েছে চট্টগ্রাম। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে হেরে যাওয়া এবং জাতীয় নির্বাচনে বার বার এখান থেকে বিএনপি প্রার্থীদের জয়লাভ আ’লীগের শীর্ষ নেতাদের চট্টগ্রামের প্রতি এক ধরনের নেতিবাচক ধারণার সৃষ্টি থেকেই এই বৈষম্য বলে মনে করেন মহানগর বিএনপির সেক্রেটারী ডা: শাহাদাত হোসেন। এ প্রতিবেদকের কাছে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন চট্টগ্রাম থেকে মন্ত্রী পরিষদে যারা প্রতিনিধিত্ব করছেন তাদের দূর্নীতির কারণেই তারা চট্টগ্রামের উন্নয়নে ভূমিকা রাখতে পারছেন না। নগর আ’লীগের সভাপতি প্রাক্তন মেয়র মহিউদ্দিন চৌধুরীও ঈদের দিন নামাজ শেষে সাংবাদিকদের কাছে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে স্বীকার করেছেন চট্টগ্রাম বন্দর নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। বন্দরের টাকা লুঠপাট করার জন্যই চট্টগ্রামের উন্নয়ন বাদ দিয়ে পদ্মা সেতুতে দেয়ার কথা বলা হচ্ছে।

উল্লেখ্য, গত প্রায় ৪ বছরেও সরকার চট্টগ্রামের উন্নয়নে দেয়া নির্বাচনী প্রতিশ্রুতি গুলো পূরণ করতে সক্ষম হয়নি। সরকারের বাকী সময়েও এইসব প্রতিশ্রুতি পূরণের কোন সম্ভাবনা দেখছেন না চট্টগ্রামের সাধারণ মানুষ। বরং চট্টগ্রাম থেকে গভীর সমুদ্র বন্দর নির্মান প্রকল্প, এশিয়ান হাইওয়ে থেকে চট্টগ্রামকে বাদ এবং চা বোর্ডের সদর দপ্তর অন্য জেলায় স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। তার সাথে যুক্ত হয়েছে বিগত সরকারের সময় নির্মান করা স্থাপনা গুলোর নাম পরিবর্তন। বিগত প্রায় সাড়ে ৩ বছর মহাজোটের নির্বাচনী প্রতিশ্রুতির সিংহভাগই পূরণ না হওয়ায় ক্ষোভে ফুঁসছে চট্টগ্রাম।

নবম জাতীয় নির্বাচনে একঢালী নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে চট্টগ্রামের মানুষকে স্বপ্ন দেখিয়েছিল মহাজোট সরকারের এমপি প্রার্থীরা। তাদের সাথে নির্বাচনী জনসভায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও চট্টগ্রামকে সত্যিকারের বানিজ্যিক রাজধানী সহ চট্টগ্রামের সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বিএনপির দূর্গ হিসেবে পরিচিত চট্টগ্রাম থেকে ভোট আদায় করে সরকার গঠন করেছিলেন। সে সময় তিনি বলেছিলেন চট্টগ্রামের উন্নয়ন তিনি নিজের হাতেই তুলে নিচ্ছেন। সে সময় কী কী প্রতিশ্রুতি দিয়েছিলেন সে তথ্য খুঁজতে গিয়ে দেখা যায় চট্টগ্রামকে বানিজ্যিক রাজধানী করা ছাড়াও চট্টগ্রাম বন্দরের আধুনিকায়ন, মহেশখালী দ্বীপের অদুরে সোনাদিয়ায় গভীর সমুদ্র বন্দর নির্মান, কর্ণফুলীর তলদেশ দিয়ে টানেল নির্মান, পটিয়াকে জেলা সদর ঘোষনা করে চট্টগ্রাম দক্ষিণ জেলা গঠন, রাষ্ট্রয়াত্ত ব্যাংক ও অফিস গুলোর গুরুত্বপূর্ণ কার্যক্রম চট্টগ্রামে স্থানান্তর করা । দক্ষিণ চট্টগ্রামের দোহাজারী থেকে মায়নমারের সীমান্ত এলাকা ঘুনধুম পর্যন্ত রেলপথ নির্মান, কক্সবাজারকে আর্ন্তজাতিক পর্যটন কেন্দ্রে পরিণত করা, ঢাকা-চট্টগ্রাম হাইওয়েকে ৪ লেনে রূপান্তর, চট্টগ্রামের চিনকি আস্তানা থেকে আখাউড়া পর্যন্ত রেলের ডবল লাইন নির্মান। চট্টগ্রাম থেকে ঢাকায় দ্রুত পৌঁছার জন্য ইলেট্টনিক ক্যাবল ট্রেনের ব্যবস্থা করা, লাকসাম থেকে বাইপাস রেলপথ চালু করা, চট্টগ্রামের পটিয়ায় অবস্থিত দেশের একমাত্র মেরিন একাডেমিকে মেরিন বিশ্ব বিদ্যালয়ে উন্নীত করা। চট্টগ্রাম থেকে কক্সবাজার, চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি পর্যন্ত সড়ক পথ প্রশস্ত করা। শত বছরের পূরণো কালুর ঘাট রেলসেতু পূণ: নির্মান, চট্টগ্রাম মেডিকেল কলেজকে মেডিকেল বিশ্ব বিদ্যালয়ে উন্নীত, চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে ৫ শত শয্যায় উন্নীত ও মেডিকেল কলেজে পরিণত করার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী বৈতরণী পার হলেও এসব প্রতিশ্রুতির কোনটাই বর্তমান মহাজোট সরকার রক্ষা করতে পারেনি। সরকারের বাকী দেড় বছর মেয়াদে এসব ব্যয় বহুল ও সময় সাপেক্ষ প্রতিশ্রুতি পূরণের কোন সম্ভাবনা নেই বলেই জানালেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
২০০৯ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের পর যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন চট্টগ্রাম ও কক্সবাজার সফর কালে দক্ষিণ চট্টগ্রামের সাথে যোগাযোগ সহজ করার জন্য কর্নফুলী নদীর তলদেশে একটি টানেল নির্মানের ঘোষনা দেন। একই সময়ে তিনি মায়নমার থেকে কক্সবাজার হয়ে চট্টগ্রাম পর্যন্ত এশিয়ান হাইওয়ে নির্মান শুরুর ঘোষনা দেন। দোহাজারী থেকে ঘুনধুম পর্যন্ত রেলপথ সম্প্রসারণের প্রতিশ্রুতিও বাদ যায়নি। কিন্তু খবর নিয়ে জানা গেছে কর্ণফুলীর তলদেশে টানেল নির্মান গত ৪ বছরেও সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা হয়নি। আর দোহাজারী-ঘুনধুম রেলপথ নির্মান দাতাদের অনাগ্রহ ও সরকারের অর্থ বরাদ্দে প্রতুলতার কারণে থমকে গেছে। সোনাদিয়ায় গভীর সমুদ্র বন্দর নির্মান থেকে সরকার সরে এসে এখন পটুয়াখালীর অদুরে করার কথা ভাবছে।

অপরদিকে বর্তমান সরকার ক্ষমতায় এসে পূর্বের সরকারের নির্মান করা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নাম পরিবর্তনের যে কালচার চালূ করেছে তা থেকে চট্টগ্রামও বাদ যায়নি। মেয়র মহিউদ্দিন চৌধুরীর তীব্র বিরোধিতার মুখে গত বিএনপি সরকারের নির্মান করা ৩য় কর্ণফুলী সেতুর উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ২০১০ সালের ৮ সেপ্টেম্বর সেখানে আবার ভিত্তি প্রস্তর স্থাপন করেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামের সাগরিকায় অবস্থিত বীর শ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন বিভাগীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখেন এমএ আজীজ স্টেডিয়াম। আর বিএনপি সরকারের নির্মান করা শাহ আমানত আর্ন্তজাতিক বিমান বন্দরের নাম পরিবর্তন করে রাখা হয়েছে এমএ হান্নান বিমান বন্দর। সম্প্রতি চট্টগ্রাম মেরিন একাডেমিরও নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু মেরিন বিশ্ববিদ্যালয় নামকরণের সিদ্বান্ত নেয়া হয়েছে। অপরদিকে ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পটিয়াকে জেলা ঘোষনার মাধ্যমে যে প্রতিশ্রুতি দিয়ে গেছেন সে প্রতিশ্রুতির ধারাবাহিকতা মহাজোটের প্রধানমন্ত্রী সহ স্থানীয় নেতারা অব্যহত রেখে অতীতে ভোটের ময়দান গরম করে পার পেলেও আগামী নির্বাচনে জনগণ সে প্রতিশ্রুতি ভঙ্গের জবাব দেয়ার প্রতিক্ষায় রয়েছে বলে জানালেন পটিয়ার সাধারণ ভোটাররা ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

লিখেছেন স্প্যানকড, ১৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।

আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×