somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেডিকেলে জিপিএ ভিত্তিক ভর্তি- একটি প্রশ্ন, অনেক ভাবনা ॥

২৭ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি উন্নয়নশীল বহুমাত্রিক দূর্নীতি গ্রস্থ রাষ্ট্র আমাদের এদেশ। শাসক শ্রেনীর রাজনৈতিক নেতারা সার্বক্ষনিক রাজনীতি (২৪ ঘন্টা) করার পরও যখন একজন ব্যবসায়ী/শিল্পপতির ন্যায় শত শত কোটি টাকার মালিক বনে যায় তখন তাদের সততা নিয়ে স্বভাবতই প্রশ্ন উঠে এই টাকার উৎস কোথায় ? উৎস যে নিচক চাঁদাবাজি তা তারা স্বীকার করুক বা না করুক যখন জানে কালো টাকাই তাদের আয়ের উৎস। যেদেশে টাকা দিয়ে সব কিছুই কেনা যায়। সেদেশে এবার আরেকটি কালো টাকার উৎস সৃষ্টি করেছে মেডিকেলে জিপিএ ভিত্তিক ভর্তির সিদ্বান্ত । একবার চিন্তা করে দেখুনতো, যখন আপনার ছেলে বা মেয়ের মেডিকেলে ভর্তির মাপকাঠি হবে জিপিএ-৫ বা সোনালী জিপিএ (গোল্ডেন জিপিএ) তখন আপনি তার জিপিএ-৫ পাওয়ার জন্য কী না করবেন ? বেসরকারি মেডিকেলে আপনার সন্তান ভর্তি করাতে যেখানে আপনাকে ১৫-২০ লক্ষ টাকা ব্যয় করতে হবে সেখানে আপনি চাইবেন আপনার সন্তানের জন্য সে টাকার কিছু অংশ জিপিএ’র পিছনে খরচ করতে। আর তাই আপনি ছুটবেন প্রথমে এসএসসি/এইচএসসি পরীক্ষা কেন্দ্রে। প্রাকটিক্যাল নাম্বার পুরোটা প্রাপ্তির জন্য আপনি যত প্রকার তদ্বির প্রয়োজন তা তো করবেনই, সে সাথে ঘুষ প্রদানেও আপনি পিছিয়ে থাকবেন না। অত:পর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে দৌড়বেন। আপনার কোন আত্মীয় সেখানে চাকরি করে। বোর্ড চেয়ারম্যান/পরীক্ষা নিয়ন্ত্রক আপনার দলের না আপনার আত্মীয় সে সব বিষয় বিবেচনা ছাড়াও যে ভগবান যে প্রসাদ পছন্দ করে আপনি সে প্রসাদ দিয়েই পূজা করবেন। সেখানে যদি আপনার সন্তানের জিপিএ বৃদ্ধির জন্য ২,৪,৫ লক্ষ টাকা খরচও হয়, তাতেও আপনার লাভ। কারণ সে তার এই জিপিএ প্রাপ্তির মাধ্যমে সরকারি মেডিকেলে ভর্তি হওয়ার একটি লটারির টিকিট পাবে। যাতে বেসরকারি মেডিকেলে পড়ানোর খরচ থেকে আপনার সাশ্রয় হবে অন্তত: ১০-১৫ লক্ষ টাকা। সুতরাং বুঝাই যাচ্ছে, সরকারের এই সিদ্বান্তের পিছনে তাদের কার সন্তান এবার জিপিএ-৫ অর্জন করেছে কিন্তু ভর্তি পরীক্ষায় জয়লাভ নিশ্চিত হতে না পারা থেকেই এই সিদ্ধান্ত কিনা অদুর ভবিষ্যতে হয়তো তা বুঝা যাবে কিংবা প্রমানিত হবে। জিপিএ-৫ অর্জনের এই ইঁদুর দৌড় থেকে বাঁচাতে পারে একমাত্র ভর্তি পরীক্ষা।
তাছাড়া একজন ছাত্র জানেনা সে কত নম্বর পেল। তাকে কোন ক্রাইটেরিয়াতে ভর্তি করা হবে তাও বিপদজ্জনকভাবে গোপন রাখা হয়েছে। তাই দেখা যায় চট্টগ্রাম কলেজে কিংবা ঢাকা কলেজে এইচ এস সিতে ভর্তির যো্গ্যতা চাওয়া হয় জিপিএ-৫। কিন্তু বাস্তবে দেখা যায় সেখানে বিভিন্ন কোটায় জিপিএ-৩ কেও ভর্তি করা হয়েছে। (প্রমান জানতে কলেজে অধ্যক্ষের সাথে যোগাযোগ করুন) মেডিকেলে ভর্তির ক্ষেত্রেও এই চালাকি ও সুযোগের সদ্ব্যবহার যে করা হবে না তার নিশ্চয়তা কে দেবে ? তাই আসুন, যে যোগ্যতা সম্পন্ন ডাক্তার বানাই। হাতুড়ে, অপচিকিৎসক নয়। তাছাড়া বইয়ের মেধাবী নয় দেশে প্রয়োজন বুদ্ধি ভিত্তিক জনশক্তির। মেধাবীরা ভর্তি পরীক্ষ‍ার প্রস্তুতি কালীন সময়ে যে জ্ঞান লাভ করে তা তারা কলেজে পড়ার ২ বছরেও অর্জন করতে পারে না। তাদের বৈশ্বয়িক সে জ্ঞানে মেডিকেল কলেজের আঙ্গিনা আলোকিত হোক এই প্রত্যাশায় রইলাম।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

লিখেছেন স্প্যানকড, ১৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।

আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×