চট্টগ্রাম নগরীর মুরাদপুর থেকে হাটহাজারী-নাজিরহাট রোডে ৩ কিলোমিটার এগিয়ে গেলেই আতুরার ডিপো। ডানদিকে মোড় নিয়ে সরু রাস্তা ধরে সামনে এগিয়ে গেলেই পড়বে কসাইপাড়া। এই পাড়ার লোকদের বংশানুক্রমিক ব্যবসা গরু জবাই করে বিক্রি করা। নগরীর আতুরার ডিপো, অক্সিজেন, বালুচরা এবং বহদ্দার হাটে যারা মাংস বিক্রি করেন তাদের প্রায় সকলেই এই কসাইপাড়ার বাসিন্দা। কসাই শব্দটির মধ্যে কঠিনতা, ভয় এবং আতংক বিরাজ করায় এখানকার লোকদের আশ-পাশের মানুষ ভয় এবং ঘৃণার চোখেই দেখে। আর এখান থেকেই কসাইপাড়ার কসাইদের পরিবর্তনের শুরু। তারা সন্তানদের পড়া লেখা করাতে শুরু করে। প্রজম্ম থেকে প্রজম্মের পরিবর্তন হয় এভাবেই। অনেক ছেলে মেয়ে শিক্ষিত হয়ে উঠার সাথে সাথে নতুন সমস্যা দেখা দেয়। ছেলে মেয়েরা শিক্ষিত, কিন্তু ভাল কোন বনেদি পরিবার আত্মীয়তা করতে এগিয়ে আসে না। ১৯৮৫ সালের কোন এক রৌদ্র কিরোনোজ্জ্বল সকাল। সবাই বসলো কী তাদের অপরাধ ? মানুষ তাদের কাছ থেকে মাংস কিনে, আবার তাদের ঘৃনার চোখেও দেখে, বিষয়টা তাদের ভাবিয়ে তোলে। ছেলে-মেয়েদের বিয়ে দিতে গিয়ে তারা প্রতি পদে পদে লাঞ্চনা-গঞ্জনার শিকার হয়। তারা হালাল পশু গরু জবাই করে। এসব গরু কেয়ামতের মাঠে শহীদি মর্যাদা পাবে। বৃদ্ধ কসাই আবদুস শুক্কুরের মুখ দিয়ে কথাটি বের হতেই অন্য একজন বলে উঠলো তাহলে আর কসাই পাড়া নয় এখন থেকে এই গ্রামের নাম হবে শহীদ নগর। আমরা গরু জবাই করিনা শহীদ করি। যে কথা সেই কাজ। লেখা হয়ে গেল সাইন বোর্ড । লাগিয়ে দেয়া হলো চালিতাতলী যাওয়ার রাস্তার পাশে @শহীদ নগর@। সেই থেকে কসাই পাড়া এখন শহীদ নগর। এলাকার নাম পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি পেশার। তবে নতুন প্রজম্মের শিক্ষিত তরুনরা পৈত্রিক পেশা ছেড়ে অনেকেই এখন চাকরিজীবি।
আলোচিত ব্লগ
বর্ষায় সালথা গ্রামে

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন
যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।
আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন
সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন
সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।