1971, 25 মার্চের কালো রাত। রাজারবাগ পুলিশ লাইন, ঢাকা বিশ্ব বিদ্যালয় সহ সমগ্র দেশের উপর ঝাঁপিয়ে পড়েছে সশস্ত্র সৈন্যরা। চারদিকে আগুন। জ্বলছে ঘরবাড়ি, অফিস আদালত, মসজিদ, মন্দির। আশ্রয়ের সন্ধানে নিরীহ মানুষ রাতের আঁধারে দৌড়ছে। কোথায়ও আশ্রয় মিলছে না। কেউ চলছে ভুলে যাওয়া অচেনা গ্রামের দিকে । কেউবা সীমান্তের কাছে। শত শত লোক দেশের ভারতীয় সীমান্তে দেশ ত্যাগ করার অপেক্ষায়। সপ্তাহ পেরুতেই সেই শত শত লোক লক্ষ লক্ষ থেকে হয়ে গেল কোটিতে। ভারত সরকার আমাদের আশ্রয় দিলেন। সাহায্য দিলেন। প্রশিক্ষনের ব্যবস্থা করে আবার নিজ দেশ মুক্ত করার লড়াইয়ে অস্ত্র সহ পাঠিয়ে দিলেন। আমরা 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে বিজয় অর্জন করে পেলাম একটি স্বাধীন স্বদেশ একটি পতাকা।
2012 সাল মায়নমারে চলছে 1971 সালের তান্ডব। রোহিঙ্গারা ঘরবাড়ি হারাচ্ছে। তাদের বাড়ি ঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হচ্ছে। সেখানে কোন সাহায্য সংস্থাকে যেতে দিচ্ছেনা মায়ানমার সরকার। এমনি কি জাতীসংঘকেও না। স্যাটালাইটে ধারণকৃত ছবিতে দেখা যাচ্ছে আরাকানের মুসলিম এলাকায় কোন ঘরবাড়ি অক্ষত নেই। অগনিত লোক নিহত। আশ্রয়ের সন্ধানে তারা আমদের মতেই দৌড়ছে। সীমান্তে পাড়ি জমাচ্ছে। আমরা তাদের ধরে ধরে পুসব্যাকের নামে নাসাকা কসাইদের হাতে তুলে দিচ্ছি। আমাদের মানবিকতা, বশ্বজনীন ভাবনা, অতীত ইতিহাস সবই কি আমরা ভুলে গেলাম ? আমাদের করার কী কিছুই নেই ? মুসলমান হিসেবে নয়- মানুষ হিসেবেও কী আমরা অমাদের দায়িত্ব পালন করতে পারছি ? মার্শাল টিটো, ইন্দিরাগান্ধী এবং শেখমুজিব বেঁছে থাকলে এ সময় কী করতেন ? যদি বাংলাদেশের মুক্তিযুদ্ধটা 1971 না হয়ে 2012 তে হতো তাহলে কী হতো ? এসব ভাবনাগুলো এলোমেলো মনে হলেও মনের উপরতো কারো নিয়ন্ত্রন নেই। আসুন না মানবিকতা নিয়ে একটু ভাবি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




