কোরবানি শেষ হয়েছে। শহর ছেড়ে যারা গ্রামে গিয়েছিলেন এখন তাদের শহরে ফিরার পালা। শহরে এসে তারা এ সপ্তাহে মেতে থাকবেন কোরবানির সাথে সংশ্লিষ্ট নানা গল্পে। কেউ বলবেন তার গরুটা কেমন ছিল, লাল না কালো। দাম বেশী না কম দিয়েছেন। অন্যের তুলনায় কেমন হয়েছে। কেউ বলবেন কোরবানির পশু জবাই করতে গিয়ে কীভাবে তার দামী সাদা পাঞ্জাবীটা রক্তাক্ত হয়েছে। কেউবা বলবেন মাংস কাটতে গিয়ে কীভাবে হাতের আঙ্গুল পোঁচ লেগেছে। সব গল্পই আপনার জন্য নিরাপদ। ভাবছেন গল্প বলবেন তাতে আবার নিরাপত্তাহীনতার কথা আসছে কেন ? আসছে এই জন্য যে দেশে একজন মন্ত্রী আছেন, যিনি নিজেই বলেছেন তিনি চোখ তুলতে ওস্তাদ। মধ্যরাতে টিভি চ্যানেলে সদর্পে তার স্বীকারোক্তি আমি চোখ তুলে ফেলবো। অতীতেও তুলেছি। কাজেই ভুলেও বলবেন না কোরবানির পশুর আপনি চোখ তুলে মাথা কেটে মগজ বাইর করে সুস্বাদু রান্না করে খেয়েছেন। এই দায়িত্ব আমাদের মন্ত্রী মহোদয়ের। তিনি চোখ তোলায় স্ব-ঘোষিত বিশ্ব চ্যাম্পিয়ন। পশুর চোখ তোলার সংবাদে তিনি মাইন্ড করতে পারেন। তার চ্যাম্পিয়ন শিপ কেড়ে নিলে আপনার খবর আছে। হয়তো দেখবেন আপনার চোখ আর চোখের জায়গায় নেই।
আলোচিত ব্লগ
বর্ষায় সালথা গ্রামে

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন
যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।
আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন
সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন
সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।