ঝাঁ ঝাঁ ঝিঁঝিঁ
১৩ ই আগস্ট, ২০০৯ রাত ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঝাঁ ঝাঁ দুপুর ঝাঁঝাঁ!
দুপুর মানে ঝাঁ ঝাঁ জানে
দুপুর রোদের রাজা...
রাজার মনে খুব দুঃখ
বিকেল নেমে আসে,
দুপুর রাজা সন্ধ্যারাণীর
সঙ্গ ভালোবাসে;
রাজা
পথ দেখিয়ে যায়।
দুপুর থেকে দুপুর হয়ে
দাঁড়িয়ে একঠায়
এদিকে আমি দুপুর হয়ে যাই!
আর যা লিখি বৈতালিকী
সুরধ্বনি, মূর্চ্ছনা কি নাই?
মুহূর্ত যে কাহাকে বলে, ঝিম-এর মেয়ে
ঝিঁঝিঁ ধরেছে পায়-
আমি ঝিঁঝিঁ ধরাতেও খুশি...
ঝাঁ ঝাঁ দুপুর ঝিঁঝিঁ সন্ধ্যা
দাউ দাউ, না মৃদুমন্দা
অনেক আগুন ছাই গুণাগুণ
সিদ্ধিমতে
আমার ঠোঁটে পুষি;
আমি পোষণ করি যা যা-
ঝাঁ ঝাঁ দুপুর ঘূর্ণিঘুঙুর
ঝাঁ ঝাঁ ঝিঁঝিঁ ঝাঁ ঝাঁ--
হাওয়ার মধ্যে হাওয়াকে তুই দুই আঙুলে বাজা...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০

বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়...
...বাকিটুকু পড়ুন
আমাদের বীর মুক্তিযোদ্ধা, ফুটবলার, স্প্রিন্টার পাকিস্তান গিয়েছেন, গিয়ে সেখানে পাকিস্তান পার্লামেন্ট পরিদর্শন করেছেন। পাকিস্তানের পার্লামেন্টে এমন কি আছে যা আমাদের স্পিকার সেখান থেকে শিখতে পারেন? স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত...
...বাকিটুকু পড়ুন