নদীর ধারে সর্বজনীন দুপুর...
নদীর দিকে তাকিয়ে ছিলাম দুপুর
এসব দুপুর পালাতে হেল্প করে
যেসব দুপুর হারাতে হেল্প করে
নদীর ওপর একটা অাকাশ উপুড়
নদীর পাড়ে বসে ডাহুক দেখার
নদীর পাড়ে দুজন তাদের একার
নীল-নিঃশ্বাস মিলিয়ে দেয় হাওয়ায়
হাওয়া থেকেই এক পংক্তি পাওয়া
কোনো চিত্রকল্প তোমার চোখে---
নদীর ধারে সর্বজনীন দুপুর
নীল-দুপুরটা তোমার দিকেই ঝোঁকে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

