somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নাম্বার ওয়ান...(গল্প)

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


২০০০ সাল। তখন আমি পঞ্চম শ্রেণীতে। রোল নম্বর এক। বৃত্তি পরীক্ষা দেব। তাই আমাদের থেকে বাছাইকৃত ২০জনকে আলাদাভাবে পাঠদান করা হচ্ছে স্কুলে। পারভিন ম্যডাম রয়েছে আমাদের দায়িত্বে। উনি স্কুলের সবচেয়ে সিনিয়র শিক্ষক। তার উপর ইংরেজী ম্যাডাম। বৃত্তি পেতেই হবেই এবার উনার ঘোষণা। বিকাল ৪টা পর্যন্ত উনি নিজ থেকেই এক্সট্রা সময় দিচ্ছেন আমাদেরকে। বাড়ীর কাজ দেয়া, তা আদায় করে নেয়া, পরীক্ষা নেয়া, পরীক্ষা খারাপ করলে তা বাড়ীতে রিপোর্ট করা- সবই চলতেছে কঠোরভাবে। এদিক থেকে আমি সুবিধাভোগী ছিলাম। রোল নম্বর এক, তার উপর আবার প্রথম বেঞ্চে বসি। সুতরাং পড়া জিজ্ঞেস করার ক্ষেত্রে আমি সন্দেহের তালিকায় একদমই থাকতাম না। প্রতিদিন তবুও আতঙ্ক বিরাজ করতো। কিভাবে আজকের মতো বাঁচা যায়। তার উপর আবার বুধবার (বুধবার মানে ঊংংধু মুখস্থ করে আসার দিন)। ক্লাসের মাঝে দশ নম্বর বিপদ সংকেত বিরাজ করতেছে। সবার উঠে পড়ে লেগেছে পড়া আয়ত্ব করার জন্য। ক্লাসের আলোচিত আজগর এরও টাইম নেই সিমার দিকে তাকানো। হঠাৎ ম্যাডামের প্রবেশ। “এই! দু’জন উঠে এসো তো, একটু খাসের হাট স্কুলে যেতে হবে (এ স্কুলটি আমার স্কুল থেকে এক মাইল দূরে), কে পারবে যেতে?” আমি মনে মনে ভাবলাম এ সুযোগ কোন ভাবেই মিস করা যাবে না। যেতে পারলে আজকে পার পেয়ে যাওয়া যাবে। আমি দাড়ালাম। বন্ধু নজরুলকেও সুযোগের ভাগিদার করলাম। দুজনই বেজায় খুশি। ম্যাডাম বললেন “যাও। এ চিঠি ঐ স্কুলে দিয়ে আস, তাড়াতাড়ি চলে আসিও”। আমরা আনন্দের যাত্রা শুরু করলাম। পৌঁছালাম সাড়ে বারোটায়। আরো একঘন্টা ঘুরলাম। সময় যে কাটতেছে না। যেভাবে হোক অন্ততঃ তিনটা বাজলেই হলো। কারণ তিনটার পর আর পড়া ধরা হয় না। আস্তে আস্তে রাস্তার পিঁপড়া মেরে, রিক্সা সাইকেল গুণে গুণে, আসলাম ঠিক তিনটা দশ মিনিটে। লক্ষমাত্রা থেকে দশ মিনিট বেশি পার করা গেল। সুতরাং আরো নিশ্চয়তা বোধ করতে লাগলাম। ক্লাসে প্রবেশ করলাম। ম্যাডাম ক্লাসে গল্প করতেছেন। “কোন সমস্যা হয়নি তো যেতে?” ম্যাডাম জিজ্ঞেস করলেন। “না, ম্যাডাম কোন সমস্যা হয়নি” (মনে মনে বলতেছি ম্যাডাম যত কাজ থাকে আমাদেরকেই দিয়েন, আমরাতো এটাই চাই)। এবার ম্যাডাম বলতেছেন, “শোন, তোমাদের জন্য আমরা অপেক্ষা করতেছিলাম। কারণ তোমরাতো স্কুলের কাজেই গিয়েছ। তোমরা এসেছ, এখন আমরা ক্লাস শুরু করব। এতক্ষণ গল্প হচ্ছিল। তো নাম্বার ওয়ান তরিক তুমিই শুরু কর...।”

মোহাম্মদ তরিক উল্লাহ
আইন বিভাগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×