somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

Crazy তৌফিক
আল্লাহর কাছে অনেক অনেক সুকরিয়া এমন একটা সুন্দর জীবন দানের জন্য। যেমন আছি অনেক ভাল আছি......আর এমনই থাকতে চাই আজীবন......... :)

ওপরের নির্দেশেই শাহবাগে ছাত্রলী...

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


(সম্পূর্ণটা কপি করে সেয়ার করলাম। বিডি নিউজ২৪ .কম থেকে)
শাহবাগ থেকে: কাদের মোল্লাসহ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে চলমান আন্দোলনে প্রথম দিনই সংহতি জানিয়েছে ছাত্রলীগ। তবে আন্দোলনের নেতৃত্বে নেই দেশের এতিহ্যবাহী ও বৃহৎ এ ছাত্র সংগঠন। কৌশলগত কারণে ওপরের মহলের নির্দেশেই বামপন্থি ছাত্রসংগঠনগুলোর পেছনে থেকে আন্দোলনে অংশ নিচ্ছে ছাত্রলীগ।

দলীয় সূত্র জানিয়েছে, চলমান আন্দোলনে ছাত্রলীগকে সংযত থাকারও নির্দেশ দেওয়া হয়েছে।

আন্দোলন পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার ট্রাইব্যুনালে কাদের মোল্লার বিচারের রায় ঘোষণার পর বিকেল ৫টায় প্রথম শাহবাগে আসে ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক। অবশ্য তার আগেই ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম ট্রাইব্যুনালের এ রায়কে কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে যথার্থ নয় বলে বাংলানিউজের কাছে মত প্রকাশ করেন।

মঙ্গলবার সন্ধ্যা নাগাদ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, ছাত্রফ্রন্ট, সমাজতান্ত্রিক ছাত্রদল, ছাত্র মৈত্রীসহ অন্যান্য ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা শাহবাগ মোড়ের প্রতিবাদ সমাবেশে অংশ নেয়। তবে ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্কের সদস্যদেরকেই এ সময় নেতৃত্বে দেখা যায়। ততক্ষণে শাহবাগের চারদিকে ঘিরে অবস্থান নিয়ে রাস্তা বন্ধ করে দেয় আন্দোলনকারীরা।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় হাজার ছাত্রের একটি মিছিল নিয়ে শাহবাগের আন্দোলনে যোগ দেয় ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। সভাপতি মেহেদী হাসান মোল্লা ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলামের নেতৃত্বে এ বড় শোডাউনটি এসে কিছুক্ষণ স্লোগান দিলেও ঢাক-ঢোল আর জাগরণের গানে উজ্জীবিত এ আন্দোলনে বেশিক্ষণ স্বস্তি বোধ করেনি ছাত্রলীগ। তবে আন্দোলনস্থল ত্যাগ করেনি তারা।

ছাত্রলীগের একাধিক সূত্র বাংলানিউজকে জানায়, আওয়ামী লীগের উচ্চ পর্যায় থেকেই ছাত্রলীগকে এ আন্দোলনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আন্দোলনে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না করে শারীরিক ও মানসিকভাবে আন্দোলনকারীদের সাহায্য করতে বলা হয়েছে। আন্দোলনে দলীয় স্লোগান না দেওয়ার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।

শাহবাগে আওয়ামী লীগের মন্ত্রী ও সংসদ সদস্যসহ বেশ কয়েকজন নেতা সংহতি জানাতে এসে আন্দোলনকারীদের প্রতিবাদের মুখে বিব্রত অবস্থায় পড়লেও কোনো ঘটনারই প্রতিবাদ জানায়নি ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত এ আন্দোলনে বক্তব্য দিতে এসে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন সংসদ উপনেতা সাজেদা চৌধুরী, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, বন ও পরিবশমন্ত্রী ড. হাছান মাহমুদ ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভীসহ অনেকেই।

আওয়ামী লীগের এসব নেতাকে দেকে উপস্থিত জনতা স্লোগান দেয়, ‘আঁতাতকারীদের সঙ্গে কোনো আপোস নেই।’ এছাড়াও বেশ কয়েকবার রাজনৈতিক স্লোগান দিয়েও বিব্রত অবস্থায় পড়ে ছাত্রলীগ।

আন্দোলনে ছাত্রলীগ ছাড়া উপস্থিত সব সংগঠনের নেতা-কর্মীরা স্লোগানের নেতৃত্ব দিলেও এখন পর্যন্ত ছাত্রলীগের কাউকে স্লোগানের নেতৃত্বে দেখা যায়নি। আন্দোলনের দ্বিতীয় দিন দুপুরে ‘বিশৃঙ্খলা তৈরি করলে আন্দোলন বন্ধ করে দেওয়া হবে’ বলে ঘোষণা দিলে সঙ্গে সঙ্গে প্রতিবাদকারীদের ধিক্কার ও সমালোচনার মুখে পড়েন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল।

আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে, শীর্ষ পর্যায় থেকে ছাত্রলীগ ও যুবলীগকে এ আন্দোলনে শারীরিকভাবে উপস্থিত থেকে সমর্থন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আন্দোলনে ছাত্রলীগের অবস্থানের ব্যাপারে জানতে চাইলে সভাপতি সোহাগ শনিবার বাংলানিউজকে বলেন, “আমরা স্বত:স্ফূর্তভাবে প্রথমদিন থেকেই যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে চলমান এ আন্দোলনে অংশ নিয়েছি। এখানে হাই কমান্ডের কোনো ধরনের চাপ বা নির্দেশনা নেই।”

আন্দোলনের নেতৃত্বের ব্যাপারে তিনি বলেন, “এখানে কোনো নেতৃত্ব নেই। যারা শুরু করেছিল তারাই রয়েছেন। ছাত্রলীগ আন্দোলনকারীদের সঙ্গেই রয়েছে। কেবল ছাত্রলীগ নয়, ছাত্রদল ও শিবির ছাড়া অন্য সব ছাত্র সংগঠনই এখানে এভাবেই আন্দোলনে রয়েছে।”

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৩
এমএন/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর/জেডএম
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

লিখেছেন স্প্যানকড, ১৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।

আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×