হ্যাকিংয়ের শিকার ক্যাসপারস্কি কার নিরাপত্তা কে দেবে ?
২৬ শে অক্টোবর, ২০১০ বিকাল ৫:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মাত্র কিছু দিন আগে যারা ইন্টারনেট দুনিয়াকে ব্যাপক আড়ম্বরভাবে জানান দিয়ে ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়েছিল, সেই ক্যাসপারস্কিই এখন হ্যাকারদের কাছে অসহায় হয়ে পড়েছে৷ কম্পিউটারের নিরাপত্তা দেয়ার লক্ষ্যে নিজেদের অবস্থানকে যখন শক্ত অবস্থানে দাবি করে চলেছে ঠিক সে সময়েই নিজেরাই পড়ে গেল হ্যাকিংয়ের জালে৷ মূলত ক্যাসপারস্কি নিজেদের ল্যাব থেকেই এ অ্যান্টিভাইরাস তৈরি করত৷ কিন্তু অজানা এক হ্যাকার হ্যাক করেছে তাদের ক্যাসপারস্কিইউএসএ ডটকম ওয়েবসাইটটি৷ কে বা কোন প্রতিষ্ঠান তাদের এই পাকা ধানে মই টেনেছে তা এখনও শনাক্ত করতে পারেনি৷ এ অবস্থায় ক্যাসাপরস্কির ওয়বসাইটে ঢুকে কেউ অ্যাপ্লিকেশন ডাউনলোড করলে কিছুক্ষণের মধ্যেই তার কম্পিউটারে ভাইরাস আক্রান্ত হচ্ছে৷ এ ব্যপারটি অনেকটা বিভ্রান্তিকর হয়ে দেখা দিয়েছে৷ কেননা কোন কিছু ডাউনলোড করতে গেলেই সেটি ভাইরাস ডাউনলোড সংক্রান্ত একটি সাইটে ঢুকে যাচ্ছে৷ এ অবস্থায় ভাইরাস স্ক্যান করতে গেলে আরও বিদঘুটে অবস্থা তৈরি হচ্ছে৷ তবে সর্বশেষ আশার বার্তা এই যে, সংবাদের বরাতে জানা গেছে, ক্যাসপারস্কি তাদের সম্পূর্ণ নতুন কোড ব্যবহার করে সব কিছু আপডেট করেছে৷ যাতে এ সাইটটিকে এখন সম্পূর্ণ নিরাপদ ভাবার দাবি তুলেছে৷ তবে ইন্টারনেট ব্যবহারকারীদের মনে একটাই প্রশ্ন, যারা নিরাপদ বলে দাবি করছে তাদের নিরাপত্তা কতটুকু?

সু্ত্র:-যুগান্তর-জহির রায়হান
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন