somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৮ নভেম্বর শুরু হচ্ছে জাতীয় সাইবার গেম

০১ লা নভেম্বর, ২০১২ রাত ৯:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওয়াই প্রজন্মের উত্তেজণাপূর্ণ ই-স্পোর্টস ডব্লিউসিজি বাংলাদেশ-২০১২ শুরু হচ্ছে আগামী ৮ নভেম্বর। গত একযুগ ধরে বিশ্বে কম্পিউটার নির্ভর খেলার সবচেয়ে বড় আসর ওয়ার্ল্ড সাইবার গেম অনুষ্ঠিত হয়ে আসলেও বাংলাদেশে শুরু হয়েছে ২০০৭ সাল থেকে। হিসেব অনুযায়ী বাংলাদেশে পঞ্চম বারের মতো বসছে কম্পিউটার গেমের জমকালো এ আসর।

এবারের আসরে একক ও দলীয়ভাবে ফিফা-২০১২, কাউন্টার স্ট্রাইক সোর্স, এনএফএস মোস্ট ওয়ান্টেড এবং কল অব ডিউটি-৪ খেলায় অংশ নিতে পারবেন গেমাররা। সেরা খেলোয়াড়দের জন্য আছে মোট আড়াই লাখ টাকার প্রাইজ মানি।

কম্পিউটার সোর্সের উদ্যোগে জাতীয় সাইবার গেমের তিন দিনের এ আসর অনুষ্ঠিত হবে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-আইইউবিতে। এতে অংশ নিতে ১ নভেম্বর বৃহস্পতিবার থেকে নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে।

গেম ভেন্যু ও ঢাকার ৬টি স্পট (আইডিবি ভবন, বসুন্ধরা সিটি মার্কেট, ইস্টার্ন প্লাস, গুলশান, উত্তার, ধানমন্ডি) ছাড়াও বন্দর নগরী চট্টগ্রামের ২টি (চকবাজার, জিইসি মোড়) এবং সিলেট ও রাজশাহী বিভাগের কম্পিউটার সোর্সের শাখা অফিস থেকে আগামী ৬ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত নাম নিবন্ধন করা যাবে। তবে ১২ বছরের নিচে কোনো শিশু এ খেলায় অংশগ্রহণ করতে পারবে না।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টার মধ্যে ২ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং নিবন্ধন ফি নিয়ে কম্পিউটার সোর্সের উল্লেখিত শাখা অফিসে গিয়ে আগ্রহীরা নাম নিবন্ধন করতে পারবেন। একক খেলার জন্য ৪০০ টাকা এবং দলীয় খেলার জন্য ২ হাজার টাকা নিবন্ধন ফি দিতে হবে।

বাংলাদেশে ডব্লিউসিজি ২০১২ এর টাইটেল স্পন্সর মোজো। কম্পিউটার সোর্স এর পাশাপাশি সহযোগী হিসেবে রয়েছে লজিটেক, অ্যাপাসার, সিএসএম, রেজার, অ্যান্টেক, করসেয়ার।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×