আসছে নতুন বার্তা
সবার আগে ঘরে-বাইরের সব ধরনের মেদহীন খবর থাকছে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সাধারণ সম্পাদক সরদার ফরিদ আহমদ সম্পাদিত নতুন বার্তা.কম নিউজ পোর্টালটিত। ইতোমধ্যেই ওয়েবসাইট তৈরির কাজ শেষ হয়েছে। তবে পাঠকদের জন্য উন্মুক্ত করা হয়নি। পত্রিকাটির ডিজাইন, লে-আউট, পেজমেকআপ ও গেটআপ সবকিছুতেই নতুনত্ব থাকছে বলে জানাগেছে।
সূত্র মতে, খুব অল্প সময়ে দেশে আলোড়ন সৃষ্টি করা বার্তা২৪ডটনেটের প্রায় সব স্টাফ সরদার ফরিদ আহমদের নেতৃত্বে নতুনবার্তা.কমে যোগ দিচ্ছেন। তবে লোকবল আরও বাড়ানো হবে। ইতোমধ্যেই নতুন করে বার্তা সম্পাদক, প্রধান প্রতিবেদক ও দুইজন যুগ্ম বার্তা সম্পাদক নিয়োগ দেওয়া হয়েছে।
১ নভেম্বর থেকে ঘরোয়া ভাবে শুরু হয়েছে খবর পরিবেশন কাজ। ১৫ নভেম্বর পর্যন্ত অ্যাডমিন লেবেলে কাজ চলবে। পরবর্তী ১৫দিন পরীক্ষামূলক এবং ডিসেম্বর মাসে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করবে।
অনলাইন গণমাধ্যমে প্রথমবারের মতো 'মিডিয়া' ও 'পরিবেশ' এর মতো বিভাগ চালু করে খুব অল্প সময়েই জনপ্রিয়তা অর্জন করে বার্তা২৪। এবার সাবেক সব বিভাগ ছাড়াও আরও কয়েকটি নতুন বিভাগ চালু করে প্রকাশ পেতে যাচ্ছে নতুন বার্তা। অনলাইন গণমাধ্যমে অভিনব কনটেন্ট সংযোজনে পথিকৃত সাংবাদিক নেতা সরদার ফরিদ অতীতের মতোই সংবাদ পরিবেশনে জাতীয় স্বার্থে পক্ষপাতিত্ব করারা প্রত্যয় ব্যক্ত করেছেন। বলেছেন, কোনো ধরনের ভন্ডামিতে নাম লেখাতে চাই না। যা ঘটে, খবর হবে তা-ই। রঙ চড়ানো হবে না।
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।