somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুরাধার সাথে ৩৬৫ দিন .........................দিনু।

১৪ ই আগস্ট, ২০১২ দুপুর ১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাসায় ফিরে দেখি অনুরাধার মন খারাপ । অনুরাধা; আমার স্ত্রী ,আমি ডাকি অনু বলে, সেও এই নামটাই পছন্দ করে। মন খারাপ থাকলে ও যখন রাগ করে ওকে দেখতে আরও সুন্দর লাগে । আর তাছাড়া ও আমার প্রতি রাগ করে বেশিক্ষণ থাকতেও পারে না । কিন্তু আজ মনে হয় বেশি রাগ করেছে, মনের আবহাওয়াতে অশনি সংকেত পাওয়া যাচ্ছে । কারণটা আমি জানি কিন্তু আপনাদের বলব না ।

আমি বললাম কত নাম্বার বিপদ সংকেত? আমার সে কোন response করল না । বুঝলাম বিপদ সংকেত না এটা মহা বিপদ সংকেত । আমি ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে বসতেই দেখি আমার প্রিয় ফিন্নি চলে আসল । ফিন্নিটা অনেক মজা হয়েছে তারপরেও ওর মনটা আরও খারাপ করে দেয়ার জন্য বললাম চিনি কম হয়েছে (আমি অল্প চিনিযুক্ত মিষ্টি খাবার খেতে পারি না ) । ও বুঝল আমি খাব না । অন্যদিন হলে ও ওর ডাক্তারি বিদ্যার অনেক কথা শুনিয়ে বলত বেশি চিনি খাওয়া ভালো না । কিন্তু আজ কোন কথা বলল না । বুঝলাম আজ কপালে দুঃখ আছে আমার । বাসায় বেশিক্ষণ থাকা নিরাপদ না তাই বেরিয়ে পরলাম ।

আসলে বাইরে যাইনি । গেলাম ছাদে । প্রতিমাসে দুইটি পূর্ণিমার রাতে আমি আর অনু ছাদে আসি । ও আমার হাতটা ধরে বসে থাকে আর গান শোনায়। আজ আকাশে চাঁদ নেই যেন গাঢ় অন্ধকারে ঢেকে আছে আকাশটা । কিন্তু এই অন্ধকারের মধ্যে আমার বসে থাকলে চলবে না । অনেক কাজ বাকি আছে । LED Light গুলো কিনে রেখেছিলাম কালকেই । অনুর অগোচরে সেগুলকে আজ সকালে অফিস যাওয়ার আগেই ছাদের কোনায় রেখে গিয়েছিলাম । এখন সেগুলো দিয়ে একটা LOVE symbol বানালাম মাঝে লিখলাম "দিনু ও অনুর পথচলার ৩৬৫ দিন" । -ve ও +ve থেকে দুইতা তার বের করে সুইচে (Bedswitch কিনে রেখেছিলাম) connect করলাম ।

তারপর অনুকে call দিলাম । অনু call receive করল না । আমি অনুমান করেছিলাম এই পরিস্থিতি সৃষ্টি হবে কারণ আমি চাচ্ছিলাম অনু আমার উপর আজ সবচেয়ে বেশি রাগ করুক । তাই অফিস থেকে ফেরার সময় নতুন একটা সিম কিনেছি আজ । নতুন নাম্বার দিয়ে কল করলাম । অনু সাধারণত অপরিচিত নাম্বারের call receive করে না, আজও করল না। বেশ কয়েকবার try করলাম তারপর মনে হয় বিরক্ত হয়েই receive করল ।

-হ্যালো কে ?
-- আমি ।
- নাম্বার এটা কেন ?
আমি উত্তর না দিয়ে বললাম
-- একটু ছাদে আস please।
অনু call কেটে দিল ।

আমার মনে হচ্ছে অনুরাধা আসবে না । নিজের উপর বেশ রাগ হতে লাগলো , নাহ ওকে এত রাগানো ঠিক হয় নি । সব মেয়েই তো চায় তার husband সবকিছু ভুলে গেলেও যেন তার anniversary র দিনটার কথা যেন না ভুলে । আজ আমাদের first anniversary তাই ও ক্লিনিকে যায়নি, practice এও যায় নি । আজ ওর মন খারাপ করে দিয়ে েখন আমার মনটাই খারাপ লাগছে ।
আমি বিষণ্ণ মনে আকাশের দিকে তাকিয়ে আছি । শুধু অন্ধকার আর অন্ধকার । কিন্তু হঠাৎ অন্ধকার ভেঙে আমার অনুরাধা ছাদে আসল । হাতে দুইটা কাপ । আমার পাশে দাড়িয়ে কাপটা বাড়িয়ে দিল । মুখে দিয়ে দেখি আমার favourite lemon tea. অনুরাধার মুখের দিকে এতক্ষণ তাকাই নি । ওকে thak you বলার জন্য ওর দিকে তাকাতেই দেখি আমার টিয়াপাখির চোখ দুটো অশ্রুসিক্ত । আমি ওকে কাছে তেনে নিয়ে বললাম "কি হয়েছে" ? ও বলল" কিছু না "। আমি "ঠিক আছে" বলে বললাম এটা ধর । ও switch টা হাতে নিয়ে বলল " এই সুইচ দিয়ে আমাই কি করব?" । বললাম "ON করো " ।
অনু সুইচ ON করলে LED গুলো জ্বলে উঠে । LOVE symbol এর মাঝে লেখা " দিনু ও অনুর ৩৬৫ দিন ।"

অনু আমার হাতটা ধরে বলে
-এমন করলে কেন ? সকাল থেকে কেন আমার মন খারাপ করে দিচ্ছিলে ? সারাদিনে একবারও কল কর নি । একটা এসএমএস wish ও করনি ।
-- তোমাকে surprise দেব বলে ।
ও আমাকে জড়িয়ে ধরে বলে " তুমি অনেক ..." । এই অনেক শব্দটার অর্থ আমি জানি । অনু কখনই "তুমি অনেক ....." বাক্যটা শেষ করতে পারে নি । কিন্তু এই শব্দটা সে তখনই বলে যখন সে সবচেয়ে বেশি খুশি থাকে ।

আমি অনুকে বুকের মাঝে জড়িয়ে ধরে রাখি । আমার পকেট থেকে ওর জন্য কেনা হিরের আংটিটা বের করে বললাম তোমার হাতটা দেখি । ও হাতটা বাড়িয়ে দিল । আমি আমার জানপাখির হাতে আঙটিটা পড়িয়ে দেই ।

"চল রাত অনেক হয়েছে " অনু আমার বুকের মাঝে মাথা রেখেই বলল । আমি বললাম চল " ।

রাতে খেতে বসে দেখি ঘরও অন্ধকার । একটুপর একটা পরী Candle Light সহ ডাইনিং রুমে ঢুকল । Candle এর হাল্কা আলোতে দেখলাম টেবিলে সাজানো আমার সব পছন্দের খাবারে ।

খাওয়া শেষে রেস্ট নিয়ে বিছানায় যাব এমন সময় অনু আমার হাতটা টেনে আমাকে কাছে নিয়ে কানে কানে ফিস ফিস করে একটা কথা বলল । তারপর বলল " এটা তোমার gift" .....

ছিঃ পাঠক , স্বামী স্ত্রীর সব কথা শুনতে নেই ......।:
১১টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×