কখনো কি তাকিয়েছো রৌদ্রোজ্জ্বল দুপুরের আকাশে?
যেখানে উড়ে যাচ্ছিল নিঃসঙ্গ এক শঙ্খচিল।
হেমন্তকালের আকাশ ভরে ছিল মৃদু বাতাসে,
মৃদু বাতাস দুপুরের ক্লান্তিতে প্রাণের সঞ্চার করছিল।
নিঃস্তব্ধ পৃথিবী, নীরব চারিদিক,
শুধু চিলটা উড়ে যাচ্ছে আকাশে।
পৃথিবী ব্যাস্ত নিজেদের নিয়ে।
তাদের সময় কোথায়?
সময় আসে - সময় যায়, নেই কোন অবসর,
একটু কথা শুনবার।
ডানা মেলে চিলটি ঊড়ছিল আর খুঁজছিল,
তোমারই মত কাউকে।
যে কিনা উচ্ছল চিরন্তন,
থামাতে পারে ছুটে আসা ঝড়কে।
যে কিনা খুবই ব্যাস্ত,
অথচ সময় তার অফুরন্ত।
তাকেই তো বলা যায়,
মনের সকল কথা, যা আছে উড়ন্ত।
যদি চিলটি তোমায় কাছে ডাকে,
একটু কি কাছে আসবে, পাশে বসবে?
শুনবে কিছু না বলা কথা,
যা আছে আজ-ও গোপন,
ঐ ক্লান্ত-উড়ন্ত শঙ্খচিলটার...
পুনশ্চঃ ইহা লেখকের অনুর্বর মস্তিষ্কের কল্পনা মাত্র, ইহাতে নানাবিধ ভুল থাকিতে পারে, তাহার জন্য লেখক আগে থেকেই ক্ষমাপ্রার্থী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

