হরিণীর মতোন কালো চোখে
তার মায়াভরা চাহনি,
ভালবাসি তাকে সবটুকু দিয়ে
এতটুকু-ও তার, সে বুঝেনি
কথা-বার্তায় তার, পাওয়া যায়
শিশুসুলভ চপলতা,
দেখেছে সে সবসময়
বুঝেনি কভু হৃদয়ের ব্যাকুলতা।
হেটেছে সে সামনে
চলেছি লুকিয়ে তার পিছে,
দেখেও দেখেনি, বুঝেও বুঝেনি
সব-ই ছলনা, সব-ই মিছে।
হারিয়ে অমুল্য রতন
হৃদয় তা খুঁজে,
দাঁত থাকিতে কি কেউ
কভু দাঁতের মর্যাদা বুঝে?
পুনশ্চঃ ইহা লেখকের অনুর্বর মস্তিষ্কের কল্পনা মাত্র, ইহাতে নানাবিধ ভুল থাকিতে পারে, তাহার জন্য লেখক আগে থেকেই ক্ষমাপ্রার্থী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

