শুনেছি প্রচন্ড ক্ষমতাধর,
হয়ে থাক নাকি তোমরা!
বলার আগেই বুঝে ফেল,
কি বলিতে চাই আমরা।
চোখে চোখ পরিলেই,
পার নাকি বুঝিতে সবই।
কি করে করিব বিশ্বাস,
আজো তো পার নি বুঝিতে আমায়।
কি আমি বলিতে চাই,
রেখেছো কি তার কোন খবর?
বলিতে তো হয় না মুখ ফোটে,
যদি বুঝে নাও দেখে এ অধর।
বলা হয় একাকী জীবনে নাকি,
উড়তে পারা যায় মুক্ত পাখায়!
কি করে উড়িব আমি,
বন্দী হয়ে আছি যে তোমার খাঁচায়।
বলিনি আমি কখনো-কিছুই,
দেইনি তোমায় কোন আভাস,
সব সময় তো দৃষ্টিতেই,
খবর হয়ে যায় প্রকাশ।
পারিনি আমি রচিতে,
তোমায় নিয়ে কোনো গীতি।
সবাই সব পারে না,
এই-তো জগতের নীতি।
লিখিনি তোমায় নিয়ে কোনো কবিতা,
নইতো আমি কোন কবি।
দূর হতে শুধু তোমায় দেখেছি,
একেছি হৃদয়ে তোমার ছবি।
ভালবাসিয়াছি তোমায় আমি,
তোমার ওই মুখখানি না দেখিয়াই।
তবে কেন পারিব না ভালবাসিতে,
যদি এ জীবনে তোমাকে না পাই।
২০-১১-২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

