যারা সেবা প্রকাশনী এর অনুবাদ সমূহ পড়েন বা পড়েছেন, তাদের নিশ্চয় স্যার হেনরী রাইডার হ্যাগার্ড এর নাম শুনে থাকবার কথা। গুণী এই লেখকের বেশ কয়েকটি বই অনুবাদ করা হয়েছে সেবা প্রকাশনী থেকে।
(হেনরী রাইডার হ্যাগার্ড দশ ভাই বোনের মধ্যে ছিলেন অষ্টম। আর্থিক অসচ্ছলতার কারণে ভালো কোন স্কুল-কলেজে পড়ার সৌভাগ্য হয়নি তাঁর। মাত্র ঊনিশ বছর বয়সে নেটাল সরকারের চাকরি নিয়ে চলে যান দক্ষিণ আফ্রিকায়। ছ'বছর ওখানে কাটিয়ে আবার ফিরে আসেন ইংল্যান্ডে। এরপর তিনি আইনশাস্ত্রে লেখাপড়া শুরু করেন, পাশাপাশি মনোনিবেশ করেন লেখালেখিতে। ফলে পৃথিবী পায় ইতিহাসের বিখ্যাত লেখকদের একজনকে। একের পর এক চমকপ্রদ কাহিনী তিনি উপহার দিতে থাকেন পাঠকদের জন্য। চাকরিসূত্রে আফ্রিকা মহাদেশ সম্পর্কে প্রচুড় জ্ঞান লাভ করেন হ্যাগার্ড, সেসব অভিজ্ঞতাই ছিল তাঁর বইগুলোর মূল উপজীব্য।)---- এইটূকুর সোর্স উইকিপিডিয়া।
সেবা প্রকাশনী থেকে বের করা তাঁর অনুবাদ সমূহের পিছনের দিকে লিখা থাকে, তিনি নাকি বলেছিলেন ট্রেজার আইল্যান্ড এর থেকে ভাল এডভেঞ্চার লিখার ক্ষমতা তাঁর আছে এবং পরবর্তীতে তিনি "কিং সোলোমন্স মাইন্স (১৮৮৫)" লিখে তা প্রমাণ ও করেছিলেন।
ব্যাক্তিগত ভাবে আমার মতামত হল ট্রেজার আইল্যন্ড ই তাঁর সলোমনস মাইন এর থেকে ভাল। কেননা আমি খুব ছোট বেলাতেই ট্রেজার আইল্যান্ড পড়েছিলাম এবং তখন সেটা আমার প্রিয় উপন্যাসগুলোর একটি। আরেকটি কারণ হতে পারে যে আমি স্যার হেনরির আরো বেশ কয়েকটি বই আগেই পড়ে ফেলেছি এবং তাঁর বেশির ভাগ বই আফ্রিকার জংলী এবং সেখানকার সমসসাময়িক অবস্থার বর্ণনা করে লিখা। এজন্যই তাঁর বিখ্যাত এই বইটি ভাল লাগলেও সেটাকে ট্রেজার আইল্যান্ড এর থেকে বেশি ভাল মানতে পারি নি। যদিও এই বইটি তাঁর সেরা কীর্তি গুলোর একটি এবং মাঝে মাঝে তাঁর সেরা লিখা হিসেবেই বিবেচিত হয়। আমিও এটিকে সেরা মানি, তবে সব থেকে সেরা না, অন্তন্ত ট্রেজার আইল্যন্ড এর চেয়ে না। তবে অবশ্যই এই লিখাটা পৃথিবীর সেরা লিখা গুলোর মাঝে অন্যতম।
তাঁর বেশ কয়েকটি বই ইতিমধ্যে আমার পড়া হয়ে গেছে। তাঁর লিখা প্রথম যে বইটি পড়ি, সেটির নাম হল- "দ্য ভার্জিন অফ দ্য সান - ১৯২২" এই বইটি পড়েই আমি তাঁর লিখার ভক্ত হয়ে যাই। তারপর একে একে পড়ে ফেলি- "মন্টেজুমা'স ডটার - ১৮৯৩"; "দি পিপ্ল অফ দ্য মিস্ট - ১৮৯৪"; "পার্ল মেইডেন - ১৯০৩"; "দ্য ব্রেদরেন - ১৯০৪"; "বেনিটা - ১৯০৬"; "দ্য লেডি অফ ব্লসহম - ১৯০৯"; "কুইন শেবা'স রিং - ১৯১০"; "দ্য হলি ফ্লাওয়ার - ১৯১৫"; "মুন অফ ইসরাইল - ১৯১৮"; "কিং সোলোমন্স মাইন্স (১৮৮৫)"; "অ্যালান কোয়াটারমেইন (১৮৮৭)"; "মাইওয়া'স রিভেঞ্জ: অথবা, দ্য ওয়ার অফ দ্য লিট্ল হ্যান্ড (১৮৮৮)"; "চাইল্ড অফ স্টর্ম (১৯১৩)"; "শি - ১৮৮৭"; "আয়েশা: শি 'র প্রত্যাবর্তন - ১৯০৫"; "শি অ্যান্ড অ্যালান (১৯২০)" ।
বেশিরভাগ বই ই আপনার ভাল লাগবে। লেখকের সবচেয়ে বড় গুণ হল, আপনি পড়া শুরু করলে অবশ্যই চরিত্রের সাথে মিশে যেতে পারবেন এবং নিজেকেই এক চরিত্র মনে হবে। এডভেঞ্চার ধরণের উপন্যাস হওয়ায় নিজেকেও একজন অভিযাত্রীই মনে হবে আপনার। পড়লে আপনি অবশ্যই তাঁর লিখার একজন ফ্যান হয়ে যেতেও পারেন।
তিনি ২ টি সিরিজ লিখেন, একটি এ্যালান কোয়াটারমেইন, যিনি পেশায় ব্যাবসায়ী এবং শখের শিকারি, এই সিরিজের প্রত্যেকটা বই আপনাকে অন্যরকম আনন্দ দিবে। ২-১ টা ছড়া বেশিরভাগ ই ভালো লাগবে এ্যালান সিরিজের।
অন্যটি হল ফ্যান্টাসি এডভেঞ্চার জেনার এর উপন্যাস শী। এখানে তিনি শী অর্থাৎ আয়েশা এর রূপ এর যে বর্ণনা দিয়েছেন তা এক কথায় অনন্য। অবশ্যই পড়ার মতন একখানা বই হল এই "শী"। আরেকটি তথ্য জানিয়ে রাখি যেটা জানলে হয়ত আপনি এই বইটি পড়ার জন্য আরেকটু আগ্রহী হবেন। বিশ্বে সবথেকে বেশি বিক্রি হওয়া বই গুলোর তালিকায় এটি ৬ নাম্বার এ আছে। পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় ৫৬ টি ভাষায় অনুদিত হওয়া এই বইটি এখন পর্যন্ত বিক্রয় হয়েছে ৮৩ মিলিয়নের ও বেশি কপি। এই সিরিজে তিনি মোট ৩ টি বই লিখেছেন। প্রথমটি "শী" তারপর "রিটার্ন অফ শী" এবং তারপরের টা তে কোয়াটারমেইন আর শী সিরিজ একসাথে এনে লিখেছেন "এ্যালান এন্ড শী"। প্রথম ২ টি নিঃসন্দেহে সেরা।
লেখকের বেশিরভাগ লিখাই সেই ১৮০০-১৯০০ শতকের পটোভুমিতে লিখা। আপনাকে আমি প্রথমে পড়তে বলব, তাঁর "দ্যা ভার্জিন অফ দ্যা সান" বইটি, তারপর একে একে "শী", রিটার্ন অফ শী", "পিপল অফ মিস্ট", "কিং সলোমনস মাইনস", কোয়াটারমেইন সিরিজ, এই সিরিয়াল এ পড়েন, আশা করি ভালো লাগবে।
অনেক বড় লিখা লিখলাম, আমি এমনিতেই কোন রিভিউ বা লেখক পরিচিতি লিখি না, আসলে লিখতে পারি না, তবু গতকাল ফেইসবুক এ বইখোরদের আড্ডা এর এক ভাই এর পোস্ট দেখে অণুপ্রাণিত হয়ে লিখলাম, অনেক ভূল ত্রুটি আছে, আশা করি তা সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন।
বই আসলে হার্ড কপি পড়েই বেশি মজা, শুয়ে বসে যেভাবে খুশি পড়া যায়। তবে সব সময় কেনা সম্ভব হয় না বলে আমরা, মোবাইল বা পিসিতে পিডিএফ আকারে পড়ি, লেখকের বেশ কয়েকটি বই আমার কাছে আছে, যদি কারও লাগে, তবে আমাকে জানাবেন, আমি ডাউনলোড লিংক দিয়ে দিব।
শী সিরিজ এর ২ টি বই এর ডাউনলোড লিংকঃ
"শি - ১৮৮৭"--- শী এর ডাউনলোড লিংক
রিটার্ন অফ শীঃ রিটার্ন অফ শী এর ডাউনলোড লিংক
[লেখকের আরো কোন বই এর পিডিএফ ডাউনলোড লিংক লাগলে মন্তব্যে জানান, আমার কাছে থাকলে যোগ করে দিব]
আজকে শুধু লেখক পরিচিতি পর্যন্তই থাক। পরবর্তীতে তাঁর বইসমুহ এর রিভিউ ও আল্লাহ্ এর রহমতে একে একে লিখব। সে পর্যন্ত ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন।
আল্লাহ্ হাফেজ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

