একটা চিঠি লিখব,
রোমান্টিক চিঠি।
পড়ে তুমি অঝোর ধারায় কাদ৺বে,
ফিরে যাবে তোমার কৈশোরের শেষান্তে।
আমাকে হারানোর বেদনায় তুমি হবে নীল।
সব কিছূ ফেলে তুমি ছূটে আসতে চাইবে,
এমন একটা দুর্দান্ত রোমান্টিক চিঠি ;
পাঞ্জাবীর আশ্তিন ধড়ে বাবা বাবা বলে ডাকছে,
একটা ছবি একেছে ছেলে,দেখতে হবে।
নাহ! এমন চিঠি লেখা কারো পক্ষে সম্ভব নয়।
সব কিছূ ফেলে তুমি ছূটে আসতে চাইবেনা,কখনইনা।
তোমারও সন্তান আছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

