মানুষ নানা ধর্ম, বর্ণ, গোত্রে বিভক্ত। ধর্ম হচ্ছে মানুষের একটা জীবনাচরণের প্রক্রিয়া। আমি প্যান্ট পরবো কি লুঙ্গি পরবো এটা একান্তই আমার ব্যাক্তিগত বিষয়।
আমরা কি কখনও লুঙ্গি, প্যান্ট পরা নিয়ে মারামারি করি?
তাহলে ধর্ম নিয়ে কেন এত ঝগড়া , মারামারি হয়?
হয় কারন লোভী মানুষ ধান্ধা খোঁজে।
লোভী মানুষ ধর্মকে ব্যবহার করে।ওরা ত অনেক কিছুকেই ব্যবহার করে।
অনেকে ধর্ম কে মানবতার প্রধান শত্রু মনে করেন ।
আসলে মানবতার প্রধান শত্রু মানুষের লোভ।
লোভের কারনে মানুষ ভোগবাদী হয় যা তাকে অন্যের অধিকার হরণে উৎসাহিত করে।
সিরিয়া,ইথপিয়া, সুদান, আফগানিস্তান,ইরাক...............
সর্বত্রই লোভ আর স্বার্থের ছড়াছড়ি।
এর ফল ভোগ করছে মানুষ।বিপন্ন হচ্ছে মানবতা।
ধর্ম বিদ্দেশিদেরকে কখনও দেখিনি লোভী সাম্রাজ্য বাদীদের বিরুদ্ধে আওয়াজ তুলতে।
কলের গানের মত এক প্যানপ্যানানি সারা জীবন দেখেছি, শুনেছি .........ধর্ম খারাপ।
সমস্যার মুল নিয়ে তাদের মাথা ব্যাথা নাই।
হয়ত টাকার জন্য, হয়ত খ্যাতির জন্য...................
মানুষের কাছে জনপ্রিয় হওয়ার জন্য.....................
এখানে ও লোভ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

