ব্লগারদের পক্ষ হতে চট্রগ্রামের ভূমি ধ্বসে নিহত ও ক্ষতিগ্রস্থদের সাহায্য সহযোগী দেয়ার লক্ষে একটি টিম গঠন করা যেতে পারে। আমাদের হাতে খুব বেশী সময় নেই। সুতরাং যা করার দ্রুত করতে হবে।
আমি আপাতত মাথায় আসা একটি প্রস্তাব করছি। বাকীরা আরো প্রস্তাব নিয়ে এগিয়ে আসতে পারেন।
ব্লগাররা নিজে এবং তার পরিচিতদের কাছ থেকে ফান্ড সংগ্রহ করে সামহোয়্যারইন অফিসে দিয়ে যেতে পারেন। একটা ভাল এমাউন্ট হলে আমরা সেই অর্থ চট্রগ্রামের ব্লগার (যেমন জুয়েল ভাই ও ওয়াহিদ (সমুদ্রের উত্তাল তরঙ্গ))-দের কাছে পাঠাতে পারি। ঢাকা থেকেও কেউ যেতে পারি সরাসরি সাহায্য পৌছে দেবার লক্ষে।
(আমি এখন কিছুটা ফ্রি আছি... যেতে আগ্রহী। আরো কেউ যেতে চাইলে জানাতে পারেন।)
আরো যত রকম আইডিয়্যা রয়েছে, তা দিয়ে সবাই সাহায্য করতে পারেন। আজকে রাতের ভেতরে চুরান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারলে আমরা আগামীকাল বা তার পরের দিন থেকে আমার কাজ শুরু করে দিতে পারি।
দল মত নির্বিশেষে সবাইকে এই মহৎ কাজে অংশগ্রহন করার জন্য অনুরোধ করা গেল।
-------------
মন্তব্যের ঘরে 'মদন' খুব ভালো একটি আইডিয়্যা দিয়েছেন। মোবাইল ফোন থেকে ফ্লেক্সি করে আমরা সাহায্য করতে পারি। আমি যতদুর জানি, গ্রামীনফোনের সাথে সামহোয়্যারেরর খুব ভাল সম্পর্ক রয়েছে। সামহোয়্যারইন চেষ্টা করলে গ্রামীন ফোনকে এব্যাপারে রাজী করাতে পারেন। তারপর সেই নাম্বার (যেটায় সবাই ফ্লেক্সি করে অর্থ সাহায্য পাঠাবে) টা সকল পত্রিকা ও ওয়েব সাইটে প্রচারের ব্যাবস্থা আমরা করতে পারি। এই ব্লগে অনেকে রয়েছেন যারা বিভিন্ন নিউজ মিডিয়াতে কাজ করেন। আবার অনেকে বিভিন্ন ওয়েব ফোরাম ও গ্রুপে নিয়মিত সদস্য। সবাই মিলে প্রচার করলে অনেক মানুষকে জানানো সম্ভব বলে মনে করি। প্রাথমিক কাজটা সামহোয়্যারইন করলে আমরা বাকীটার জন্য কাজে নেমে পড়তে পারি। অপেক্ষায় আছি, যদি সত্যিই এটি সম্ভব করতে পারেন.... দৃষ্টি আকর্শন করছি সামহোয়্যাইন-এর।
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



