somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাঙ্গালীর আর্মি বিদ্বেষ

২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৫:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল ঘটনার শুরু থেকে এই পর্যন্ত টানা কম্পিউটারের সামনে বসে। সকাল থেকে দুপুর পর্যন্ত কাজে তেমন মন দিতে পারিনি... ঘটনা পর্যবেক্ষন করছিলাম। দুপুরের পর কাজে একটু মন দিতে পেরেছি.. পাশাপাশি টিভিতে খবর দেখছিলাম.. অনলাইন আপডেট খুঁজছিলাম এবং ব্লগে পরিস্থিতি পর্যবেক্ষন করছিলাম। পুরো বিষয়টিতে একটি ব্যপার খুব প্রকট ভাবে ফুটে ওঠেছে। যেকোন কারণেই হোক বেশীর ভাগ মানুষ দেখলাম বাংলাদেশ সেনাবাহিনীর মুন্ডুপাত করছে। বিডিআর এর জওয়ানদের সেনা বাহিনী বিষয়ক বক্তব্য (যেগুলোর বেশীর ভাগই আমার কাছে ভূয়া মনে হয়েছে) ও বাতাসে ভেসে আসা সেনাবাহিনীর বিরুদ্ধে হওয়া গুজবে কান দিয়ে সবাই উত্তেজিত। একই জনতা আবার বিডিআর এর বিষয়ে সৃষ্ট গুজবকে সহজে বিশ্বাস করতে চাইছিলো না। অনেকের ভাব দেখে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছিলো তারা সেনাবাহিনীর বিরুদ্ধে যাওয়া বিডিআর সদস্যদের বক্তব্য আনন্দিত। সেনাবাহিনী নিয়ে অনেক স্টেরিওটাইপড বক্তব্যেও বাংলা ব্লগগুলো ভরপুর হয়ে গেল। সবকিছুর মূলে আছে সেনাবাহিনীর বিরুদ্ধে বেশীর ভাগ মানুষের মনে পুষে রাখা বিদ্বেষ! এই বিদ্বেষের কারণ কী?

পৃথিবীর আর কোন স্বাধীন দেশের জনগণ তাদের সেনাবাহিনীকে এতটা ঘৃনা করে কিনা আমার জানা নেই। জানি না কেন আমাদের দেশের এই অবস্থা। আমি বলছি না যে সেনাবাহিনীর সবাই ধোয়া তুলসি পাতা... কিন্তু সবকিছুরই তো একটা সীমা আছে। এই দেশে সেনাবাহিনীর বিরুদ্ধে পলিটিক্যাল লিডার হতে শুরু করে মিডিয়া পর্যন্ত নেতিবাচক প্রচারনা চালিয়ে যাচ্ছে আর জনগণ তাদের বিবেচনা শক্তি ব্যবহার না করে সেগুলো বিশ্বাস করে বসছে। শুধু তাই নয়, কেউ কেউ সেসবে আরো রং চড়িয়ে নতুন নতুন কথা ছড়াচ্ছে যা সত্যিই দু:খজনক।

যাই হোক, এই পোস্টটা অনেকটা আমার নিজের জন্য করা। গত ১৭-১৮ ঘন্টায় ইন্টারনেটে বিভিন্ন সাইটে দেখা সেনা বিদ্বেষমূলক বক্তব্য ও এর পেছনের কারণ হিসেবে তারা কি উল্লেখ করছে সেগুলো নিয়ে একটু গবেষণা করার ইচ্ছে। বক্তব্যগুলো সব সেভ করে রেখেছি। ধীরে ধীরে একটু একটু করে পোস্টে যুক্ত করবো। আপাতত ঘুমাতে যাই... ... সবাই ভাল থাকুন।

---
বি:দ্র: যাদের বাংলাদেশ সেনাবাহিনীর উপরে প্রচুর পরিমানে ক্ষোভ রয়েছে তারা এখানে চাইলে ক্ষোভের কারণগুলো তুলে ধরতে পারেন। বেশীর ভাগ মন্তব্যে বুঝা গিয়েছে ক্ষোভ আছে... কেন আছে সেটা বুঝা যায়নি। সেটা বুঝার চেষ্টা করার জন্যই পোস্টটা দিয়েছি...

(আপডেট হবে)
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৪৭
৩২টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×