somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তিযুদ্ধ ও ইসলামি রাজনীতি নিয়া আরো কিছু কথা

১৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিদেশে প্রায় সমস্ত নিউজ মিডিয়াতে গোলাম আযমের রায়কে কভার করা হয়েছে। সবাই সংবাদ শিরোনাম দিসে 'ইসলামিস্ট জেইল্ড', ' টপ ইস্লামিস্ট সেন্টেন্সড', 'ইস্লামিস্ট লিডার ফাউন্ড গিলটি'। আমেরিকা, ইউকে, ফ্রান্স, জার্মানী- সবাই প্রায় একি ভাবে 'ইসলামিস্ট' টার্মটি ব্যবহার করেছে। বাংলাদেশে ইসলামী রাজনীতির সবচেয়ে বড় দৈন্যতা হচ্ছে এর 'টপ' ইস্লামিস্ট একজন ভয়ংকর যুদ্ধাপরাধী। জামাতে ইসলামির বাইরে আমাদের রাজনীতিতে ইসলামিক স্কলার নাই বললেই চলে। যাও আছে তারা জামাতের ছায়া থেকে বের হতে পারছে না কারণ মিডিয়াগুলো সবই জামাত ও জামাতবিদ্বেষী এই দুই কাতারে বিভক্ত। বিদেশী মিডিয়া তাই চামে ইস্লামিস্টদের যুদ্ধাপরাধী দেখিয়ে ব্যাপক আনন্দ পেল। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জামাত যেভাবে ইসলামী রাজনীতি ব্যবহার করে খুন ধর্ষন লুট চালিয়েছে তার ফলাফল হয়েছে যে বাংলাদেশে ইসলামী রাজনীতির প্রতি একটা ভয়াবহ ক্ষোভের জন্ম। জামাত যেভাবে ৭১ সালে ইসলামকে মুক্তিযুদ্ধের বিপক্ষে দাড় করিয়ে নিজেদের সুবিধা হাসিল করতে চায়েছিল পাকিস্তানিদের সাথে সেই কায়দা এখনও জামাতি মিডিয়া জারি রেখেছে। দেশের আপামর তৌহিদি জনতা ইসলামিক মিডিয়া আউটলেটের উপর সংবাদের জন্য নির্ভর করায় এবং কারওয়ান বাজারী মিডিয়াহাউসগুলো সেভাবে ইসলামিক চিন্তাধারার রিপ্রেসেন্ট না করায়- জামাতের হাতে ধর্মীয় উস্কানি দেয়ার অস্ত্র ঠিকই থাকছে। তারা সেটা চমৎকার ব্যবহার করে হেফাজতকে বিভ্রান্ত করে আবারো ৭১ এর বিরোধী শক্তি হিসাবেই দাড় করিয়েছে। শাহবাগের জন্মের পর এমন কমন এনিমি তৈরির দরকার ছিল জামাতের। কিন্তু দেশের ইসলামী চিন্তাধারার দলগুলো জেনে বুঝেই সেপথে পা দিয়েছে। অপরদিকে শহুরে বাঙালি জাতীয়তাবাদী চিন্তায় মশগুল জনতা তখন টুপি মাত্রই জামাত, জামাত মাত্রই রাজাকার, রাজাকারের বাংলাদেশে রাজনীতির অধিকার নাই, তাই ইসলামী রাজনীতির দরকার নাই- এমন সরলচিন্তায় ক্রমাগত ইসলামী মূল্যবোধে আঘাত দিয়ে গেছে। মাদ্রাসায় শহীদ মিনার খাড়া করার আবদার করেছে। এমন সাংঘর্ষিক অবস্থান তৈরির জন্য বাঙ্গালী বুদ্ধিজীবী সমাজের দায় কম নয়। এরাই ক্রমাগত ইসলামী রাজনীতির নামে বিষেদাগার করে এসেছে জামাতকে ঘায়েল করতে। যেহেতু রাসুলুল্লাহ (সাঃ) নিজেও ইসলামী রাজনিতীবিদ ছিলেন সেহেতু পরিপূর্ণ জীবনব্যবস্থা থেকে সংবিধানের এক খোচায় ইসলামী রাজনীতি বাদ দেয়ার এমন তৎপরতা চিন্তাশীল কোন মুসলিমের পক্ষে মানা সম্ভব না।

কিন্তু চিন্তাশীল মুসলিম সমাজকে এইটাও ভাবতে হবে জামাতকে তীব্রভাবে বর্জন না করে তাদের দাড় করানো ইসলাম বনাম মুক্তিযুদ্ধের সাংঘর্ষিক অবস্থান থেকে সরা যাবে না। সেজন্যই যুদ্ধাপরাধের বিচারের দাবিটি আরো জরালোভাবে অপেক্ষাকৃত আস্তিকদের কাছ থেকেই আসা উচিৎ ছিল। আফসোসের কথা সেই দাবি হাটহাজারী থেকে আসে নাই। বায়তুল মোকাররাম থেকে আসে নাই। কোন ইসলামিক দল থেকে জোড়ালভাবে আসে নাই। যদিও অনেকেই জামাতের রাজনীতিকে প্রত্যাখান করেন। সেকারনেই ভোটের রাজনীতিতে জামাতভিন্ন দলগুলো জামানত হারায় ৯০%মুস্লিমের দেশে। এক্ষনে দেশের ইসলামী রাজনীতিকে জামাতের ছায়া থেকে বেরিয়ে নিজস্ব চিন্তাচেতনা, সমাজভাবনা ছড়ানোর পরিকল্পনা করতে হবে। শুধু আস্তিক নাস্তিক মুরতাদ গালি দিয়ে তসলিমা আর থাবা বাবাদের ধাওয়া করলে কাজে আসবে না। জনগুরুত্বপূর্ণ ইস্যুতে অবস্থান নিতে হবে জনতার কাছে আসতে, ভোট জিততে। কওমী মাদ্রাসার আন্দোলনটা চাইলেই সেটার শুরুয়াদ করতে পারতো। কিন্তু তারা কেবল শাহবাগের বাই-প্রডাক্ট হিসাবেই অবস্থান নেয়ায় বাংলাদেশের রাজনীতিতে আরেকটু নতুন মেরু তৈরির সুযোগ হারালো। দুই রাজনৈতিক দল সচেতনভাবে ইসলামিক রাজনীতিকে আহলে সুন্নাত, মাজারি, হেফাজতি, নেজামি আরো নানান ভাগে বিভক্ত করে নিজেদের জোটে টানতে চাইবে। কিন্তু নিজেদের দখলদারিত্ব টিকিয়ে রাখতেই ইসলামী রাজনীতির নিজস্ব স্বকীয় চিন্তাধারা বিকাশে এরা কোন ছাড় দিবে না।

সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×