somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তবে আপনারও থাকুক একজন পিএ

০৪ ঠা অক্টোবর, ২০১১ রাত ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোটবেলায় মুভিগুলোতে দেখতাম বড় বড় ব্যক্তিদের একজন পিএ থাকত । পিএ সবসময় ঐ ব্যক্তি এপয়েন্টমেন্ট সেট করত । কখন, কোথায় ও কার সঙে দেখা করতে হবে, মিটিং করতে হবে তা জানিয়ে দিত । তাদের কাজকর্ম ছিল বেশ মজাদার । মনে হত আহা আমারও যদি একজন পিএ থাকত, যে আমাকে আমার ক্লাসের আগে কিংবা কোথাও যাওয়ার আগে আমাকে মনে করিয়ে দিত কখন কি করতে হবে ( আমি আবার খুব ভুলো মনওয়ালা মানুষতো! ) ।. কিন্তু আমিতো বড় কোন কেউকেটা নই, আমার পিএ রাখার সামর্থ্য কই !
কিন্তু সত্যি বলছি আমার এখন একজন পিএ আছে । কি অবাক হচ্ছেন? আমার মত সাদামাটা আমজনতার আবার পিএ ! কারও কারও মুখ দিয়ে হয়তো দুই একটা কটু কথাও বেরিয়ে যেতে পারে । কিন্তু বিশ্বাস করুন শুধু আমার-ই নয়, আপনার নিজেরও একজন পিএ আছে (চোখটা কপাল থেকে দয়া করে একটু নামান ) ।. কেউবা খোঁজ পেয়েছে , কেউবা এখনও পায়নি এইযা । কিন্তু কথা দিচ্ছি কিছুক্ষণের মধ্যে আপনার পিএকে আপনার সাথে পরিচয় করিয়ে দিব (চোখে আঙুল দিয়ে = স্ক্রিনশট সহ) ।
তার আগে আপনাদের কে বলব আমাদের অতি প্রিয় গুগলের একটা সার্ভিসের কথা । গুগল কেলেন্ডার । কেউ কেউ হয়তো গুগলের মজার এই সার্ভিসটা ব্যাবহার করেছেন । তারা চাইলে এখনই Cancel বাটনে ক্লিক করে চলে যেতে পারেন এবং এজন্য কোন ফি দিতে হবেনা কথা দিচ্ছি । আর যারা জানেনা তারা চাইলে পড়া চালিয়ে যেতে পারেন ।
আসুন (জায়গায় বসে থাকলেও চলবে) জানি:
*** গুগল কেলেন্ডার কি এবং কেন আমরা এটি ব্যবহার করব ?
–> গুগল কেলেন্ডার হচ্ছে একটি টাইম-ম্যানেজমেন্ট সফটওয়ার যার মাধ্যমে আপনি আপনার দৈনন্দিন কর্মপন্থা নির্ধারণ করতে পারবেন এবং সে অনুপাতে আপনি আপনার মোবাইল, ইমেইল কিংবা পিসিতে রিমাইন্ডার এলার্ট পাবেন । এটি ২০০৬ সাল থেকে শুরু হলে আমরা অনেকেই না জানার কারণে আমরা এই মজাদার সার্ভিসের মজা নিতে পারছিনা । এটি সম্পূর্ণ ফ্রি একটি সার্ভিস ।
*** কিভাবে আমরা গুগলের এই সার্ভিসটা পেতে পারি?
–> এই সার্ভিস উপভোগ করার জন্য আপনাকে একটি গুগল একাউন্টের মালিক হতে হবে । যা দিয়ে আপনি সহজেই এতে লগইন করতে পারবেন ।
*** এর জন্য আমাকে কি কোন টাকা দিতে হবে?
–> না, এজন্য আপনাকে কোন টাকা দিতে হবেনা । তবে ফ্রি ব্যবহার করতে খারাপ লাগলে আমার একাউন্টে টাকা পাঠিয়ে দিতে পারেন ।
*** এর সবচেয়ে বড় সুবিধা কি?
–> এই প্রশ্নের উত্তরে আমি আমার কথাই বলি, আমি এ থেকে কি সুবিধা পাই । আমার ইউনিভার্সিটি আমাকে প্রতি সেমিস্টারের শুরুতে আমাকে ৫ পাতার একটা রুটিন ধরিয়ে দেয় যা আমাকে প্রতিদিন বহন করে নিয়ে যেতে হয় এবং প্রত্যেক ক্লাসের শুরুতে দেখে নিতে হয় এখন কোন ক্লাস এবং সেটা কোন রুমে । কিন্তু বেশির ভাগ সময়ই আমার কাছে রুটিনটা থাকেনা । তখন একে ওকে জিজ্ঞেস করে নিতে হয় । কিন্তু গুগল কেলেন্ডার ব্যবহার করার পর থেকে আমাকে এই সমস্যায় পড়তে হয়নি । কারণ আমি সেমিস্টারের শুরুতে গুগল কেলেন্ডারে আমার রুটিনটা সেট করে রাখি । সে অনুসারে গুগল আমাকে প্রত্যেক ক্লাসের আগে SMS এর মাধ্যমে জানিয়ে দেয় এখন আমার কোন ক্লাস এবং কোথায় । ক্লাস না থাকলে জানিয়ে দেয়, “বস, এখন আপনি ইউনিভার্সিটি ত্যাগ করতে পারেন” ।
*** কিভাবে আমি মোবাইল এলার্ট চালু করব ?
–> প্রথমে এই চিহ্নে ক্লিক করুন । নিচের মত একটি ড্রপ ডাউন মেন্যু আসবে । সেখানে Calender Setting এ ক্লিক করুন ।

এরপর যে পেইজটি আসবে তাতে Mobile Setup নামক লেখায় ক্লিক করুন ।

নতুন একটি পেইজ আসবে ।

সেখানে যদি লেখা থাকে !Phone notification disabled. তাতে ভয়ের কিছু নেই । এখনি তা এনাবল হয়ে যাবে । Phone number ঘরে ফোন নম্বর লিখন । তারপর Send Verification Code বাটনে ক্লিক করুন । আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড আসবে । তা নিচের ঘরে লিখন এবং Save বাটনে ক্লিক করুন । Phone number successfully validated. লেখাটি আসলে নিশ্চিন্ত মনে গুগলে কেলেন্ডার ব্যবহার শুরু করুন ।
Have Fun ।
ও আচ্ছা, এখনো তো আপনাকে আপনার পিএর সাথে পরিচয় করিয়ে দিইনি । না, আমার কি এমন ঠেকা পড়েছে আপনাকে আপনার পিএর সাথে পরিচয় করিয়ে দিই । আমি পারবনা ভাই, যাই ।

বি:দ্র: একই সাথে তারেক আনোয়ারের ব্লগে পোষ্ট করা হয়ছে ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১১ রাত ১১:৪৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

×