somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধে গণজাগরণ মঞ্চ-এর ঠাকুরগাঁও অভিমুখে রোড মার্চ।

১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধে গণজাগরণ মঞ্চের ঠাকুরগাঁও অভিমুখে তিনদিনব্যাপি রোড মার্চ।


শাহবাগ প্রজন্ম চত্বর গণহাগরণ মঞ্চ থেকে রোডমার্চ যাত্রা শুরু করবে ১৭ জানুয়ারী/১৪ খ্রিঃ রোজঃ- শুক্রবার সকাল ৮টা।
সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধে ঠাকুরগাঁও অভিমুখী রোডমার্চের বিস্তারিত কর্মসূচিঃ-
১৭ জানুয়ারি/১৪খ্রিঃ রোজঃ- শুক্রবার।
* শাহবাগ প্রজন্ম চত্বর গণজাগরণ মঞ্চে জমায়েত সকাল সাতটায়। * আটটায় রোডমার্চ শুরু। * সকাল ৯টায় ফ্যান্টাসি কিংডমের সামনে পথসভা, * ১০টায় কালিয়াকৈর, চন্দ্রা তেমাথাতে পথসভা, * ১১ টায় মির্জাপুর, পাকুল্লা-জামুর্কি স্টেশনে পথসভা, * ১২টায় টাঙ্গাইল বাইপাসে পথসভা, *সাড়ে ১২টায় এলেঙ্গা বাসস্ট্যান্ডে পথসভা, * দুপুর ২টায় সিরাজগঞ্জ, বাজার স্টেশনে জনসমাবেশ, * ৩টায় চান্দাইকোনার (রায়গঞ্জ) পাবনা বাজারে পথসভা, সাড়ে চারটায় শেরপুর বাসস্ট্যান্ডে পথসভা, * ৫টায় বগুড়া সাতমাথায় জনসমাবেশ।
প্রথম দিনের যাত্রাবিরতি।
১৮ জানুয়ারি/১৪ খ্রিঃ রোজঃ- শনিবার সকালে রোডমার্চ শুরু।
* ৯টায় গোবিন্দগঞ্জে পথসভা,
* ১০টায় পলাশবাড়ী মোড়ে পথসভা, আক্রান্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে পীরগঞ্জ ডাকবাংলো মাঠে পথসভা।
* ১২টায় মিঠাপুকুর শাপলা চত্ব¡রে পথসভা,
* ২টায় রংপুর পাবলিক লাইব্রেরীর সামনে গণজাগরণ মঞ্চে জনসমাবেশ।
* ৩টায় তাড়াগঞ্জ বাসস্ট্যান্ডে পথসভা, *সাড়ে তিনটায় সৈয়দপুর, জিআরপি রোডে পথসভা, চারটায় আক্রান্ত এলাকা পরিদর্শন ও পথসভা, * ৫টায় দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে জনসমাবেশ,
* ৬টায় বীরগঞ্জ বাসস্ট্যান্ডে পথসভা শেষে ঠাকুরগাঁওয়ে রোডমার্চ মুলতবি ও রাত্রিযাপন।
১৯ জানুয়ারি/১৪ খ্রিঃ রোজঃ- রোববার সকাল ৮টায় গরেয়ার উদ্দেশে যাত্রা।
দুপুর পর্যন্ত গরেয়ার আক্রান্ত এলাকা পরিদর্শন, আক্রান্ত মানুষদের সঙ্গে মতবিনিময় ও সহমর্মিতা জ্ঞাপন, সাম্প্রদায়িক সন্ত্রাসরোধে ধর্মবর্ণ নির্বিশেষে স্থানীয় জনসাধারণকে উদ্বুদ্ধকরণ, দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ ও জনসমাবেশ।
দুপুর ২টায় ঠাকুরগাঁও কেন্দ্রীয় শহীদ মিনারে জনসমাবেশ।

রোডমার্চে অংশগ্রহণ করতে ইচ্ছুকদের শাহবাগে নাম তালিকাভুক্ত করতে গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। তাছাড়া সন্ত্রাস, জঙ্গীবাদ মুক্ত অসাম্প্রদায়িক দেশ গঠনের সংগ্রামে দেশের সকল মানুষের প্রতি গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে ঐক্যের আহ্বান জানানো হয়েছে।
গণজাগরণ মঞ্চ।
নিম্নোক্ত দাবিগুলো সামনে রেখে গণজাগরণ মঞ্চের রোড মার্চঃ-
১. সাম্প্রদায়িক সন্ত্রাস রোধে কঠোর শাস্তির ব্যবস্থা নিশ্চিত করে আলাদা আইন প্রণয়ন করতে হবে।
২. সাম্প্রতিক প্রতিটি নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি ও গোষ্ঠিকে অবিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইবুনালে এদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
৩. সারাদেশে আক্রান্ত পরিবারগুলোর ক্ষতি নিরূপন করে তাঁদের উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।


১৬ জানুয়ারী রোডমার্চ শুরু হওয়ার কথা থাকলেও পুননির্বাচনের জন্য একদিন পিছিয়ে আজকে থেকে তিনদিনব্যাপি ঠাকুরগাঁও অভিমুখে সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধে রোডমার্চ।
এবার ঠাকুরগাঁওয়ের উদ্দেশে গণজাগরণ মঞ্চের রোডমার্চ ।

গত ১০ জানুয়ারী/১৪ খ্রিঃ যশোর অভিমুখে রোডমার্চ,
সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধে গণজাগরণ মঞ্চ-এর রোড মার্চ।
সারা দেশে জামায়াত-শিবিরের হিন্দু সম্প্রদায়ের লোকজনের উপর হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের অতি দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।


সেক্টর কমান্ডারস ফোরামের দাবি,
সংখ্যালঘু নির্যাতন ॥ বিচার বিভাগীয় তদন্ত দাবি ॥ দ্রুত ট্রাইব্যুনালে বিচার চাই-জনকন্ঠ।
ঠাকুরগাঁওমুখী গণজাগরণের রোডমার্চ কাল শুরু।
হামলাকারীদের বিশেষ ট্রাইব্যুনালে বিচারের দাবী বিশিষ্টজনদের-বিডি নিউজ।
সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে সংখ্যালঘুদের ওপর হামলার দায় নিয়ে ক্ষতিগ্রস্তদের কাছে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মো. মিজানুর রহমান।
করজোড়ে ক্ষমা চাইলেন মিজানুর-প্রথম আলো।
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০০
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×