somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নেশা !!!

২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-স্যার, অনেক রাত হয়েছে। আপনার কি আরো লাগবে?

-হু, ও। তুমি! আচ্ছা, তোমাদের এখানে পেগ সিস্টেম নেয়, তাই না?

-না স্যার। হাফ লিটারের ব্যাবস্থা করা যেতে পারে।

-আচ্ছা, যাও নিয়ে আসো।

-স্যার, কিছু মনে করবেন না। আজ আর না খেলে হয়না?

-শাট আপ। যা বলছি তাই করো। যাও।


পি-ককের লাল-নীল আলো আর ধোঁয়াশা টাইপ পরিবেশটা এই অবস্থার জন্য বেশ মানানসই বলা যায়। আমজাদ সাহেবের শেষ বোতল চলছে। গুলিস্থান থেকে বহু কষ্টে ম্যানেজ করা চার স্পিকারের বিশাল কর্কশ সাউন্ডের চায়না মোবাইলে একনাগাড়ে বেজে চলেছে সানি লিওনের 'বেবি ডল'। আমজাদ সাহেব এখানকার রেগুলার কাস্টমার। মাঝে মাঝে তার মনস্তাত্বিক মৃত্যুর সাথে সাক্ষাৎ করতে ভালো লাগে। তাই এখানে আসেন।


আমজাদ সাহেব মরে গেছেন অনেক আগে। না শারীরিক মৃত্যু নয়, মনস্তাত্ত্বিক মৃত্যু। পৃথিবীর বিখ্যাত সব ব্যক্তি যাঁরা মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছেন তাঁরা সকলেই নাকি আলো জাতীয় কিছু না কিছু দেখেছেন। আমজাদ সাহেবও এখন মৃত্যুর খুব কাছাকাছি; মনস্তাত্বিক মৃত্যুর। তবে তিনি কোনো আলোকপুঞ্জ, নক্ষত্ররাজি, অগ্নিকুন্ড কিছুই দেখতে পারছেন না। একটুখানি কষ্ট দেখতে পারছেন। এই কষ্টের কোনো রঙ নেয়, তবে অপূর্ণতা আছে। ভালোবাসা নেয়, তবে মায়া-মমতা আছে। কান্না নেয়, তবে বুক ফাটা আর্তনাদ আছে। লাশ নেয়, তবে তীব্র গন্ধ আছে। আছে বদলে যাওয়া মানুষের পচে তীব্র গন্ধ হয়ে উপচে ওঠা নাভিশ্বাস।


আমজাদ সাহেবের মতে, আধ্যাত্মিকতা কোনো বিশেষত্ব নয়। আধ্যাত্মিকতা বুঝতে মহাপুরুষ হওয়ার প্রয়োজন নেয়। অতি সাধারণ গোছের কেউ খুব অল্প সময়ের জন্য আধ্যাত্মিকতা অনুভব করতে পারেন। আমজাদ সাহেব এখন আধ্যাত্মিক লেভেলে আছেন। তবে তিনি মহাপুরুষ নন। তার ধারণা মহাপুরুষ সবাই হতে পারেন না। এর জন্য আলাদা যোগ্যতা লাগে। তিনি শিক্ষানবিস হিসেবে আছেন। উচ্চতর ডিগ্রী লাভের উদ্দেশ্যে নয়, অস্বাভাবিকতার মধ্যে স্রেফ সাদামাঠা স্বাভাবিকতা খুঁজতে।


আজ পনেরো বছর ধরে আমজাদ সাহেব কোনো স্বাভাবিকতা খুঁজে পাননি। এর মধ্য দিয়ে সময় গড়িয়েছে তার নিজস্ব নিয়মে, ঘনকালো মেঘ ঠিকই বৃষ্টি হয়ে অঝোরে ঝরেছে; কিন্তু স্বাভাবিকার্থে প্রকৃতির নিয়মে যার কাছে আসার কথা অস্বাভাবিকভাবে সেই হারিয়ে গিয়েছে অহেতুক। অসীম শূণ্যতায় অভাব নেয় কিচ্ছুর। স্বান্তনা নেই; আছে আধ্যাত্মিকতা। খুব স্বাভাবিক কিছু অস্বাভাবিকতা। যা অন্যকে সুখী রাখে অন্যের দ্বারা, নিজ অনিষ্টে ক্রমাগত। নিরর্থক কিছু বাক্যের অর্থ খুঁজতে পার করে দেয় অনেকটা সময়। তবু খোঁজা শেষ হয় না। পাছে যদি কিছু খুঁজে পায়; এই উদ্দেশ্যে। চলতে থাকে বহুদূর, আমজাদ সাহেবদের মহাপুরুষ হওয়ার পথে, আধ্যাত্মিক নিয়মে। শারীরিক নয়, মনস্তাত্বিক মৃত্যুতে। শেষ মৃত্যুতে। ক্রমাগত অন্তহীন দূর্গম পথে। সীমাহীন নষ্টাতীত ভবিষ্যত ছাড়িয়ে নক্ষত্রবেগে চক্রাকারে ঘুরে আসা স্মৃতি-সমুজ্জ্বল চিরচেনা উজ্জীবিত সেই অতীতের পথে। অনন্তকাল।


নিয়ন আলোয় ম্লান হয়ে যাওয়া চাঁদের আলো, অস্পষ্ট কিছু সুখের সাথে অ্যালকোহল মিশানো কিছু দুঃখ আর অতি পরিচিত রাস্তাটাও শেষমেষ হারিয়ে ফেলার সাথে বেড়ে চলেছে রাত। হাজার বছরের সেই পুরোনো রাত।
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশভাগের পর-

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে... ...বাকিটুকু পড়ুন

হায়ার সেলফ্‌

লিখেছেন হুমায়রা হারুন, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৪১


শীতের সময়ে রাত ১০ টা অনেক রাত। আর তা যদি হয় শহর থেকে দূরে শহরতলীতে,আবাসিক এলাকার আশপাশে,তাহলে তো কথাই নেই। রাত আটটা বাজতে না বাজতেই পাড়ার সকলে সেখানে... ...বাকিটুকু পড়ুন

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রীয় সফর, আম তারেক আর চার সিটের দূরত্ব!

লিখেছেন জুয়েল তাজিম, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৪

প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।

বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

×