somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেঘের কোলে রোদ—১১(ধারাবাহিক উপন্যাস)

২৪ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগের কথা পড়ুন এখানে

অতসীর ডাকে ঘুম ভাঙল রোমিলার। বেশ ঘুমের মধ্যে স্বপ্নের দেশে ডুবে ছিল
রোমিলা।কথা বলছিল হঠাৎ পরিচিত তরুণের সঙ্গে।ঠিক সেই সময়ে অতসী
ডাকল,এই রোমিলা তাড়াতাড়ি ওঠ,গ্রামে পুলিশ এসেছে।
রোমিলা পাশ ফিরতে ফিরতে বলল,পুলিশ এসেছে তা আমি কি করব,আমি
কি চোর নাকি?
---আরে না,না,গ্রামে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে।
---ভয়ঙ্কর ঘটনা ছাড়া পুলিশ আসে না,এটা আমরা শহরে বাস করার সুবাদে
জানি। তা বল,কে রেপ হল,দিল্লির মত ঘটনা নাকি?
---রেপ নয়,মার্ডার,কাল যার সাথে গল্প করছিলি সেই ছেলেটা।
---আঁ,বলিস কি,কে করল রে এমন শয়তানি। বলে বিছানা থেকে একরকম
লাফ দিয়ে উঠে দাঁড়াল।
---সবাই বলাবলি করছে,গনেশদের দাদা ‘ওয়াশিম’।
কথাগুলো চিবিয়ে-চিবিয়ে বলল অতসী।
---এমন বলার কারণ?
---কারণ অনেকগুলো,তাই পুলিশ সন্দেহ করছে ওকে।
---ও মানে তোদের সর্বজন প্রিয় ‘দাদা’ ওয়াশিম কি বলছে?
---বলবে কি,সে তো ভোরবেলা গ্রাম থেকে পালিয়েছে।
---পালিয়েছে বলেই সকলের সন্দেহ বদ্ধমূল ধারণায় রুপান্তরিত হয়েছে।
--- না-রে কিছু প্রত্যক্ষ প্রমাণও আছে।
---কি রকম?
---কাল রাতে ওর সারা শরীর রক্তাক্ত দেখেছি।
---কিছু বলিস নি?
---হ্যাঁ,বলেছিলাম,জবাবে বলল,কুকুরে কামড় মেরেছে।
---তারপর?
---এমন বুভুক্ষুর মত মুড়ি চিবিয়ে খাচ্ছিল যেন এখনই কেউ ওকে ধরতে
আসছে।
---তার সাথে মারডারের কি সম্পর্ক?
---একটা কুকুরও মরে পড়ে আছে। তার শরীরে বিঁধে আছে বুলেট।দাঁতে লেগে
আছে রক্তের দাগ।
---তারমানে তুই বলতে চায়ছিস,প্রভুভক্ত কুকুরটিও মার্ডার হয়েছে ওয়াশিমের
হাতে।
---বলতে চায়ছি মানে,এখনই পুলিশকে সব বলব।
---পুলিশ কিন্তু সবসময় জটিলতা বাড়ায়। যা বলবি তার সবই দেখবি উল্টো মানে
করছে। তাতে তোর লাভ?
---লাভ না হোক বিবেকের সায় আছে। মজার কথা কি জানিস রোমি,শিশির বিশ্বাস
নামের যে ছেলে মার্ডার হয়েছে, সে-ও কোন ধোয়া তুলসীপাতা নয়,আমি একবার
ওর ফাঁদে পড়ে নিগৃহীত হয়েছি।
---বেশ তাহলে চুপ মেরে যা,কেঁচো খুঁড়তে কেউটে তুলে দরকার নাই।
---কেউটে উঠবে কেন, যা দেখেছি,যা বুঝেছি তাই পুলিশকে বলব। বলব,যে,
কাল মাঝরাতে ওই ওয়াশিম নামের ছেলেটা আমার ভাইয়ের নাম ধরে ডাকাডাকি
করছিল। আমি আর ভাই দরজা খুললে,সে বলল, আমার খুব ক্ষিদে পেয়েছে,মুড়িটুড়ি
কিছু দাও। আমরা তাকে ঘরে ডাকলাম।হ্যারিকেনের অল্প আলোয় আমরা প্রথমে
বুঝতে পারিনি,তার সারা শরীর কুকুরের কামড়ে ক্ষতবিক্ষত। যখন বুঝলাম,তখন
সে কুকুরে কামড়েছে বলে, খাওয়া ফেলে চলে গেল।
---এসব তুই না বললেও পুলিশ ঠিকই উদ্ধার করবে।শুধুমুধু নিজেকে ঝামেলায়
জড়িয়ে লাভ আছে?
---তুই বারম্বার লাভক্ষতির কথা কেন বলছিস বুঝছি না।একটা লোক সমাজে
‘মসিহা’ সেজে ঘুরবে আর মানুষ খুন করবে,এটা আমি কিছুতেই মানতে পারছি
না।
---বুঝছি,তুই প্রেমে পড়ে গেছিস।বলে মৃদু হাসল রোমিলা।
---তোর বোঝা তুই বুঝে থাক,ইচ্ছে হয় তো প্রেমেও পড়। আমি কিন্তু পুলিশের কাছে
যাব।
---যাবি? তাই চল,ভাললাগা ছেলেটার মরা মুখটা দেখে আসি।
(পরের কথা আগামী পর্বে)
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

দেশের দুর্নীতি প্রতিরোধের জন্য একটি কাকতাড়ুয়া মডেল–২০২৬ নীতিপত্র প্রস্তাবনা দৃশ্যমান জবাবদিহি, নাগরিক নজরদারি ও AI প্রযুক্তিনির্ভর অনিয়ম প্রতিরোধ ব্যবস্থা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৮


বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক... ...বাকিটুকু পড়ুন

×