somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ৃআরবী ডিপার্টমেন্ট তুমি আমার অহংকার

২৮ শে ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৬:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন হইয়া গেল। বিডি নিউজ এ ডিটেইলস কিছু দেয় নাই। তাই আমার দৌড় এবার ঐ মসজিদ পর্যন্ত। ডাঃ ইউনুস ডক্টর অফ ল পাইল(এদিকে জরুরী আইন, উনি জরুরী ভিত্তিতে ভাঙ্গতাছেন)। ডাঃ ইউনুস রে অভিনন্দন। হাস্যেজ্জ্বল ডাঃ এ কে ফায়েজ, ডাঃ ইউসুফ হায়দার সঙ্গে অতিহাস্যেজ্জ্বল ডাঃ ইউনুস। দিন কেমনে বদলায় সেইটা এই তিনজনের হাসির পেছনের অংক কষলেই জানা যায়।

আমি অনার্স এর পর কনভোকেশন পাইছিলাম। কপাল ভাল আছিল, অনেক বছর পর হওয়া কনভোকেশন তাই পাইছিলাম। বিশাল এলাহী কারবার। সামনে পিছনের প্রায় চাইর-পাঁচটা ব্যাচ নিয়া আয়োজন। পায়ের নীচে তেরপোল এর কাপড় ধূলা না উড়বার জন্য। মাহাথির মোহাম্মদ আসবে, কালো ইউনিফর্ম পরা ইয়া লম্বা সব এস এস এফ কোমরে স্মল অটোমেটিক(উজি) নিয়া খাড়ায়া আছে।

এই কনভোকেশনের ঠিক আগেই বেগম খালেদা জিয়া সবচেয়ে সেরাদের গোল্ড মেডেল দিবো। আমার এক দোস্ত পাইল, অয় ফার্স্ট হইছে। আসার পর বলল ওর স্টেজে গিয়া ইচ্ছা হইছিল গোল্ড মেডেলের উপর মুততে।
কারণ ওর লগে আমাদের এক শিক্ষকের বিবি গোল্ড পাইছিল আমাদের আগের ব্যাচ হিসেবে। এইখানে একটা খেলা আছে, কারণ বিশেষ একটা পদ্ধতিতে উনি আছিল ওই ব্যাচের একমাত্র স্টুডেন্ট। ডাঃ ইউনুসের মত উনিও ফাঁকা মাঠে গোল দিছিল।

কনভোকেশনে আমি আরেকটা অসাধারণ তথ্য আবিষ্কার করছিলাম। সেইটা হইল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশী সংখ্যক ডক্টরেট প্রদান করে আরবী ডিপার্টমেনট। সেইবার প্রায় ১৮/১৯ জনরে দিছিল। আর আমাগো ডিপার্টমেন্টে আমার জানা মতে গত ৯ বছরে একজন পাইছে। আমাগো ব্লগে যে এখনো আরবী ভাষায় ব্লগিং কিম্বা আরবীরে দেশের দ্বিতীয় ভাষা করার দাবী হয় নাই , সেইটা পৃথিবীর নবম বিস্ময়।

আল্লাহ আমাদের চিন্তার মাগফেরাত করুন
এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃষ্ণগহ্বরে পতন হইতে ঠেকান, এই আওয়াজে আকাশ বাতাস প্রকম্পিত কইরা মাহফিল শেষ করলাম। আমেন।

* আমার বাবার কথা মনে পড়তাছে, ১৯৫৪ সালে উনার একটা কনভোকেশনের ছবি আমারে এখনো অনুপ্রাণিত করে আমার ভালবাসার বিশ্ববিদ্যালয়টাতে গিয়া আরো একটা কনভোকেশন নিতে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দাদুরা বুঝি এমনই হন

লিখেছেন শাওন আহমাদ, ১৭ ই আগস্ট, ২০২৬ বিকাল ৪:৩৬



সবুজের বুক চিরে ঝকঝক করে বাড়ির পথে এগিয়ে চলেছে ট্রেন। আনমনে জানলার দিকে তাকিয়ে সবুজের ছুটে চলা দেখছি। সদ্য ধোয়া রাস্তার পাশে শুকাতে দেওয়া পাটের গন্ধ এসে নাকে লাগছে। চোখ... ...বাকিটুকু পড়ুন

নির্ভীক অভিযাত্রা

লিখেছেন আকিব হাসান জাভেদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩

আমি চলি ঐ প্রান্তে,
যেখানে অসৎ থেকে মানুষ হয়েছে সৎ।
আমি চলি উড়ে উড়ে,
ডানাহীন পাখির মতো,
যেখানে দুর্বলতাকে জয় করে
হয়েছে দুঃসাহস।
আমি চলি শক্তির সাথে,
দেহ যায় না ঝুঁকে।
করি না প্রণাম,
করি না চাটুকারিতা আর... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৩



জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

১৫ আগস্ট আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলাম জুলাই মিউজিয়ামে। সেখানে গিয়ে মনে হলো- এটি শুধু একটি জাদুঘর নয়; এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×