আমার ফুসফুসের টানে যেমন
একটার পর একটা সিগরেট শেষ হয় !
ঠিক তেমন সময়ের টানে আমার জীবনও শেষ হয়ে আসছে
কাউকে ভালবাসা বা আপন ভাবা হয়তো আমার অপরাধ
যখনই যাকে আপন ভেবেছি ,সেই আমাকে ভুল বুঝে চলে গেছে ।
আমি তো কখোনো চাইনি কেউ আমাকে ছেড়ে চলে যাক । তবে কেন এমন হয় ?
আমার কষ্ট গুলো আমার যন্ত্রনা গুলো আমি কেউকে দিতে চাইনি
সব সময় লুকিয়ে রেখেছি এই বুকের মাঝ ,
আর যখনই কাউকে কষ্ট গুলো দেখিয়েছি সেই চলে গেছে ।
কারন আমার কষ্ট গুলো অন্য রকম ।
.
আমার জন্মই আঁধারে ,তাই আলো আর সহ্য হয় না ।
রাতের জোসনায় প্রমিক প্রেমিকা ভালবাসার সপ্ন দেখে
আর আমার জোসনাকে এখন অসহ্য লাগে
আমি তার মাঝে স্নিগ্ধ আলো খুজে পাই না ,খুজে পাই মরুর বুকের ভীষন জ্বালাময়ী উষ্ণতা ।
যেন পুড়িয়ে ছারখার করে দেয় এই হৃদয়
রাতের আঁধারের সাথে সখ্যতা করি
রাতের আঁধারে সিগরেটের ধোঁয়ার সাথে কষ্ট গুলো উড়িয়ে দিতে চাই ,
ধোঁয়া মালিয়ে যায় কিন্তু কষ্ট আবার বুকের মাঝে জমাট বাঁধে
তাই আর কষ্ট দূর করতে চাই না
আকরে ধরি অক্টপাসের মত ।
জানি তুমিও ভুল বুঝেছো ।
জানি না কি অপরাধ আমার
যদি আমার কোন আচরনে বা কথায় কষ্ট পেয়ে থাকো তবে আমাকে ক্ষমা করবে কিনা জানি না ।আমিই ক্ষমা চেয়ে নিচ্ছি ,বাকিটা তোমার ইচ্ছা । ভাল থাকো ।
হারিয়ে যাওয়ার সময় পিছু ডেকো না
যদি কখনো হারিয়ে যাই তবে আমাকে আর খুজো না ।
আর কিছু লিখতে পারছি না ,. . . . . . . . . .
আনমনে কিছু এলোমেলো ভাবনা (০২)
আনমনে কিছু এলোমেলো ভাবনা (০১)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



