- দীর্ঘ দিন ধরে অনলাইনে নানান ট্রলের স্বীকার হলেও নোয়াখালীবাসী তা তেমন প্রতিরোধ করতে পারেন নাই, উপরে আরো আরো ট্রলের স্বীকার হয়েছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া আমার মতে অনলাইনে ভাল প্রতিরোধ করতে পেরেছে। অনলাইনের বাইরে বাস্তবে মামলা মোক্কদমা করে তারা নিজদের প্রতিরোধে যোগ্যতা প্রমান করেছে! এর প্রধান কারন কি! এর প্রধান কারন ব্রাহ্মণবাড়িয়া মুলত শিল্প, সঙ্গীত ও সাহিত্যে এগিয়ে আছে, ব্রাহ্মণবাড়িয়া প্রসঙ্গে যারা জানেন তাদের আর বলার দরকার নেই। শিল্প, সঙ্গীত ও সাহিত্যে ব্রাহ্মণবাড়িয়ার অবস্থান জেনে নিতে পারেন।
- মিঃ সোলেইমান সুখন এবং ডাঃ আব্দুন নুরের একটা লাইভ বিতর্ক জরুরী ছিলো। এই দুই জন মোটামুটি একই ঘরানার (সুযোগ সন্ধানী) হলেও এই একটা বিষয়ে সামান্য হলেও দুইজনের মতের অমিল দেখা গেল। ফলে এদের কিছুটা হলেও মুখোমুখি করা যেতে পারে! জাতি এতে আরো কিছু বাড়তি আনন্দ পেত!
- ব্রাহ্মণবাড়িয়া পক্ষে কুমিল্লাবাসীর তেমন কোন এক্টিভিটি বা সাপোর্ট নজরে আসে নাই! কুমিল্লা এই ক্ষেত্রে হীনমন্যতার পরিচয় দিয়েছে! ব্রাহ্মণবাড়িয়া অবশ্য দীর্ঘদিন থেকেই একা একা কুমিল্লাকে প্রতিরোধ করে আসছিলো, ব্রাহ্মণবাড়িয়া কিছুতেই কুমিল্লাকে মেনে নেয় না, এটা সরকারও স্বীকার করে। সরকারের নানান কাজে ব্রাহ্মণবাড়িয়ার লোকদের ঢাকা আস্তে বলা হলেও কুমিল্লা যেতে উৎসাহ দেয়া হয় না! অনেকটা ফেনী জেলার সাথে ব্রাহ্মণবাড়িয়াকে তুলনা করা চলে। ফেনীর মানুষ কাজে চট্রগ্রাম যাবে কিন্তু নোয়াখালী যেতে রাজী নয়! তবে ফেনীর মানুষ নোয়াখালীর ব্যাপারে প্রতিরোধ করে না, নিরব থাকে সব সময়!
- ব্রাহ্মণবাড়িয়ার প্রায় প্রতি ঘরে ঘরে পুরুষ মুলত প্রবাসী এবং মধ্যপ্রাচ্যে একটু বেশি আছে। এমন পরিবার পাওয়া যাবে, যাদের প্রায় সব পুরুষ প্রবাসী! এই প্রবাসীদের কারনে এই ব্রাহ্মণবাড়িয়ার পরিবার গুলো আর্থিকভাবে স্বচ্ছল এবং ভাল জীবন কাটায়। নারীরা বা স্ত্রীরা যে কোন সিদান্ত নিতে পারে, প্রবাসীদের এর বাইরে যাবার কোন উপায় নেই! অদৃশভাবে নারীরা পরিবারের প্রধান, সন্তান মানুষ করা সহ যাবতীয় ব্যপার নারীরাই করে থাকেন, ফলে অনেক সিদান্ত নিন্ম হলেও তা কঠোরভাবে পালিত হয়।
- আমার পিতার বাড়ি ফেনী এবং আমার প্রিয়তমা স্ত্রীর পিতার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া! মানে আমি ব্রাহ্মণবাড়িয়ার জামাই! বৃহত্তর নোয়াখালী বৃহত্তর কুমিল্লা কম্বিনেশন, অসাধারন, আমাদের অবস্থা বুঝেন! দোয়াতে আমাদের ইয়াদ রাখবেন!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

