somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাহাদাত উদরাজী
সাহাদাত উদরাজী'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - 'গল্প ও রান্না' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

নামাজ যারা পড়ে না, তারাই মনে হচ্ছে এই দাবী তুলছে!

০২ রা মে, ২০২০ রাত ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনলাইনে বা সংবাদে দেখছি কেহ কেহ মসজিদ সম্পুর্ন খুলে দিয়ে নামাজ পড়ার কথা বলছেন, প্রতি ওয়াক্ত জামাত সহ শুক্রবারের জামাতের কথা বলছেন। উদাহরণে বাজার ঘাট রাস্তা অফিস আদালত ইত্যাদির কথা বলছেন। ভাইরে ভাই, আপনারা যে এই কথা বলছেন একটু কি ভেবে বলছেন? বাজার, অফিস আদালত রাস্তা ঘাটের সাথে কেন মসজিদের তুলনা করছেন, মসজিদে নামাজ পড়ার ব্যবস্থার সাথে কি এর কোন একটার তুলনা চলে!

হ্যাঁ, ভাই এই মাত্র আমাদের অফিসের একজন পরিচিতের করোনা ভাইরাসের আক্রান্তের খবর পেলাম! তিনি পুরান ঢাকায় থাকতেন, পুরাই ঢাকাইয়্যা, পুরাই মুসল্লি, পাঁচ ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়েন! অফিসে যখন করোনা ভাইরাস নিয়ে কথা উঠত, তখন তিনি উলটা যুক্তি দেখাতেন, বলতেন কেন মসজিদ বন্ধ হবে, করোনা মস্লিমদের ধরবে না ইত্যাদি ইত্যাদি। তার এই করোনা আক্রান্তের সংবাদে জানা যায়, পুরান ঢাকায় নাকি কখনোই তেমন মসজিদ বন্ধ হয় নাই, গত সপ্তাহেও জুম্মায় মসজিদে নামাজ পড়েছেন! এখন তিনি নিজেও ধারনা করেন মসজিদে নামাজ পড়তে গিয়েই হয়ত তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন! কাজেই কথা বলার আগে চিন্তা করে কথা বলুন। বাজারে/অফিসে যেতে আপনি আমি বাধ্য, কিন্তু তাতেও কিছুটা দুরত্ব মেনে বা বুঝে চলা যায় বা যেতে পারে!

যারা মসজিদ খুলে দেয়া হউক বলে যাচ্ছে, এরা নিয়মিত নামাজ পড়ে কি না আমার সন্দেহ হয়। কারন পড়লে এরা কিভাবে নামাজ পড়া হয় তা বুঝতে পারত! নামাজের নিয়ম কানুন জানে না বলে আরো ভেজাল লাগাতে এদের এই দাবী হয়ত! বা জেনে বুঝে এরা এমন দাবী করছে যাতে আরো বেশী মানুষ মারা যায় এবং তার মজা এরা নিতে পারে।

আমার এক অনলাইনের বন্ধু রুবাই সালেহ লিখেছেন, বাজার/গার্মেন্টেস-এর চেয়ে মসজিদে করোনা ছড়ানোর সম্ভাবনা আরো বেশি। আপনার আগে একজন রোগী সেজদা দিতে গিয়ে খুঁক করে গলা কাশি দিলেন, কফ পড়লো সিজদার জায়গায়। আপনি গিয়ে সুন্দর করে নাক/কপাল ঠেকালেন- ঢুকল গিয়ে শরীরে ডিরেক্ট!

রুবাই সালেহ যা বলেছন, এমনি হতে পারে নিশ্চয়, কফ না পড়ুক, হবার একটা চান্স তো থাকে। আর এক ভাই সামস রহমান লিখেছেন, বাজারে অফিসে আর মসজিদ এক নয়। সিজদায় ফ্লোর থেকে আক্রান্ত হবার সম্ভাবনা বেশী।

বর্তমান সরকারের অনেক সিধান্ত ভুল বা দেরী হয়েছে বা হচ্ছে, কিন্তু মসজিদ বন্ধ বা সীমিত (৫ বা ১২ জনের) ভাবে মসজিদ খোলার সিধান্তকে অভিনন্দন জানাতেই হয়! মসজিদ এখনো আরো অনেক দিন বন্ধ রাখা জরুরী, কারন যে কোন মুল্যেই করোনা ভাইরাসের বিস্তার রোধ করতেই হবে।

যারা আপনারা এই দাবী তুলছেন, আপনারা আসলে সঠিক চিন্তা করছেন না বা ভিন্ন কি চাইছেন সেটা আমাদের খুলে বলুন!
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০২০ রাত ১১:৫৪
১৭টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

ছায়াঘর: কেস ফাইল #১৯৯৬ (দ্য লাস্ট রিল)

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২২


লেখকের নোট:
এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত... ...বাকিটুকু পড়ুন

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

×