somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাহাদাত উদরাজী
সাহাদাত উদরাজী'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - 'গল্প ও রান্না' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

হোটেল হীরাঝিলঃ সাহাদাত উদরাজী

০৪ ঠা নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হোটেল হীরাঝিলঃ সাহাদাত উদরাজী

আমরা দুইজন খাবারের টেবিলের দুই পাশে বসা,
তিনি সরু সাদা ভাত, মুরগী মাসাল্লাম আর কাঁচা মরিচ লেবু সালাদ
আমি ভেড়ার মাংশের খিছুড়ি ও লেবু শসা
দুই জনেরই আছে খাবারের পানির বোতল, একুয়া মিনি!
আমরা কেহ কাউকে চিনি না,
আমি বসার পরে তিনি এসে সামনে বসলেন
আমার ওয়ার্ডার আগে নিয়েও আমার খাবার সামান্য সময় পরে এল
অপেক্ষাকৃত কম সময়েই উনার খাবার আগে চলে এল।

এই হোটেলের সার্ভিসম্যানদের কাছে এ কোন ঘটনা নয়,
তাঁরা প্রতিদিন প্রতিটা চেয়ারে আলাদা আলাদা মানুষকে সার্ভ করে থাকে।
ওরা জানে এখানে মানুষের ভীড় বেশি,
ফলে সবার জন্য আলাদা টেবিল দেয়া সম্ভব নয়,
চারজনের টেবিলে আলাদা আলাদা চার জনেই খেয়ে চলে যায়, অনায়েশে!
এই বান্যিজের স্থান, মতিঝিলে!

আমার কিছু কিছু ফালতু খেয়াল হয়,
খিচুড়ি মুখে দিয়ে আমার বিপরীতে বসা লোকটার মুখের দিকে তাকালাম,
তার মুখমণ্ডলের রেখা গুলো ভাল করে পড়তে লাগলাম।
খুব একটা অপরিচিত মনে হচ্ছে না, আমার চেয়ে দুই তিন বছরের বড় হতে পারেন,
চুলের সত্তর ভাগ পাকা, আজ সকালে সেইভ করেন নি, কদম ফুলের উপরি, তবে গ্ল্যামার ভরা মুখ!

বেশ আয়েসে খাচ্ছেন,
সাদাভাতে প্রথম ঝোল মেখে হলদে করে তাতে মাংশ পুরে নলা তুলছেন,
এর পরেই সালাদ থেকে নেয়া কাঁচা মরিচ দাঁত দিয়ে কেটে চিবুচ্ছেন!
এমন খাবার খুব হোটেলে খাওয়া অভিজ্ঞতায় ভরপুর না হলে হয় না!
আমি উনাকে আরো খুটিয়ে দেখতে থাকি!
মাঝে মাঝে তিনিও দুই একবার আমার প্লেটের দিকে তাকাচ্ছেন,
হয়ত ভাবছেন, আজ খিচুড়ি খেলেই মন্দ হত না!
এদিকে আমারো কিছুটা আফসোস হচ্ছে, এই হোটেলের খিছুড়ি এতএত বার খেলাম
অথচ কখনো সাদাভাতের সাথে এমন মুরগী মাসাল্লাম খেলাম না!

উনার কপালে কিছু বলি রেখা পড়ছে, গায়ের রং এবং চামড়ার ভাষ্য বেশ,
গ্রাম থেকে উঠে আশা কোন তরুণ এই শহরে এই বয়সে যেমন দেখায় তিনি তেমনি!
শিক্ষায়, আর্থিক সাফল্যে তাকে উচুবিত্তের মধ্যবিত্ত মনে হল, পোষাকেও!
আবার খাবারের হাত মুখে তোলার ষ্টাইলে আমি কিছুটা কনফিউজ!
উচুমধ্যবিত্তের পুরুষ গুলো কিছুটা ম্যারা, তেমন রুক্ষ নয়,
কোথায় যেন হারিয়ে ফেলা মন নিয়ে চলা, তিনি তেমনি!

আমার খুব জানতে ইচ্ছা হয় যদি প্রশ্ন করতে পারতাম,
আপনি কেন হোটেলে খেতে এসেছেন!
আপনার কি ঘরে খাবার রান্না হয় না, অফিসে কেন খাবার নিয়ে আসেন না!
আজ সকালে কি নাস্তা খেয়ে বাসা থেকে বের হয়েছেন ইত্যাদি ইত্যাদি!
আবার চিন্তা করি, এই আমি যে কারনে হোটেলে খাচ্ছি, তিনিও হয়ত তাই!
ঘরে প্রিয়তমা স্ত্রী, আদরের পুত্র ও দরদের কন্যা থাকতেও হয়ত কেহ উঠে সকালের নাস্তা বানায় নি,
দুপুরের খাবারের কথা তো অনেক পরের জিজ্ঞাস্য!
আজকাল সংসারে যে ব্যাক্তি আর্থিক যোগান দেয়, সে তো সব সময়েই অবহেলিত এখন!
দুপুর থেকে বিকেল গড়িয়ে এই হোটেলে খেতে আশা প্রতিটা পুরুষের গল্প হয়ত একই!
দুপুরে হোটেলের খাবার শরীরের তাগিদে, মনের তাগিদে নয়!
আশা নিয়ে তবু এই পুরুষ গুলো বেঁচে বেঁচে রয়!

(নয়াপল্টন, ঢাকা, ৪ নম্ভেবর ২০২০, আরো স্থির চিন্তার দরকার ছিলো হয়ত)
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০২০ রাত ৯:২৯
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাসূলের (সা.) অনুসারি হবেন শুধুমাত্র সাহাবা (রা.), অন্যরা এবং ওলামা ওলামার অনুসারি হবেন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই জুন, ২০২৬ রাত ১:৪০




সূরাঃ ৩৫ ফাতির, ২৮ নং আয়াতের অনুবাদ-
২৮। এভাবে রং বেরং- এর মানুষ, জন্তু ও আন’আম রয়েছে। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে (ওলামা) আলেমরাই তাঁকে ভয় করে।নিশ্চয়্ই আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল।

সূরা:... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×