somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাহাদাত উদরাজী
সাহাদাত উদরাজী'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - 'গল্প ও রান্না' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

স্ট্রিট ফুডঃ পাল্টে দিতে পারে লক্ষ লক্ষ মানুষ ও পরিবারের জীবন

০৯ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সারা দুনিয়াতে এখন স্ট্রিট ফুড বা সস্তায় ভাল খাবার খুব জনপ্রিয়, এমন কি আমাদের পাশবর্তি দেশ গুলোতেও রাস্তার ফুটপাতে চমৎকার খাবার পাওয়া যায় সস্তা দামে, মানে কিংবা গুনে এবং শরীরের উপযোগী। হাজার হাজার নারী পুরুষ, পরিবার এই কর্মে নিয়োজিত থেকে নিজদের উন্নতি, সময় পার সহ দারুন এক সময় কাটায় এবং পরে তাঁরা তাদের এই সঞ্চিত অর্থে ব্যবসাও বদল করে বেশ ভাল জীবন কাটায়, মোট কথা লক্ষ লক্ষ মানুষ, পরিবার এর সুফল ভোগ করে, শ্রমিক, কৃষক, খামারি, পরিবহন, উৎপাদক সহ প্রায় সব শ্রেণীর মানুষ এতে জড়িত হতে পারে। সারা দুনিয়া এভাবেই তাদের একটা বিশাল জনগোষ্টীর কর্ম সংস্থান করছে এবং এদের বেকারত্ব থেকে তুলে আলাদা সুন্দর জীবনে নিয়ে যাচ্ছে, নিজ দেশের জনগণকে অন্যদেশের পরিচ্ছন্ন কর্মী বানাচ্ছে না!

অধিক আলোচনায় যাচ্ছি না, যারা এই পর্যন্ত লেখা পড়েছেন, তাদের শুধু একটু চিন্তা করতে বলবো এবং এখন সারা দুনিয়ার যে কোন বিষয়ের ভিডিও ইউটিউবে পাওয়া যায়, তা খুঁজে দেখতে অনুরোধ জানাবো। সন্ধ্যার পরে মহল্লা মহল্লায়, পাড়ায় পাড়ায় কিংবা বড় বড় রাস্তার ধারে এমন নানান সুখাদ্যের দোকান খুলে কম লাভে খাদ্য বিক্রয়ে সরকারের পূর্ন সমর্থন, পুলিশি ক্যাচাল রোধ (এদের নিবন্ধন করা যেতেই পারে) সহ একটা বছর দুয়েক সময় নিয়ে ট্রেনিং দিয়ে এমন একটা আলাদা কর্মী দল গঠন করা যেতেই পারে, এতে সামগ্রীক ভাবে রাষ্ট্রই লাভবান হবে।

এই বিষয়ে যে কোন মাধ্যমে সরকারের যে কোন ব্যক্তির সাথে আমাদের মত অনেক মানুষ আছেন বা যারা এমন দুনিয়া দেখেছেন, তাদের সাথে আলোচনা বা সরকারকে বুঝিয়ে বলার ক্ষমতা আছে। সরকার উদ্যোগ নিলে বা সামান্য বুঝতে পারলে একটা সেল গঠন এবং প্রধানমন্ত্রী চাইলে নিজেও এই বিষয়ে তদারকী করে পূর্ন কৃতিত্ব নিয়ে গর্ব করে কোটি মানুষের সামনে বলতেই পারেন, আমি লক্ষ লক্ষ মানুষের পরিবারের কর্ম সংস্থান করেছি।

সহজ কথায়, সরকার সামান্য বুদ্ধি বিবেক খাটালেই বা সামান্য উদার হলেই একটা নুতন ব্যাপার গড়ে উঠত, যার সাথে উপকৃত হত লক্ষ লক্ষ মানুষ, পরিবার।

অনেকে হয়ত এখন বলতে পারেন, এখনো তো এমন আছে বা দেখা যাচ্ছে। না, বসার জায়গা সহ কোন অবকাঠামোই নেই, কোন তেমন নিয়ম নেই, যাতে একজন মানুষ নিশ্চিত হয়ে কিছু তৈরী করে বিক্রি করতে পারে বা এমন একটা চেইন বানাতে পারে। পুলিশি নিষেধাজ্ঞা, মস্তানদের চাঁদাবাজি (এখানে বসা যাবে না, এখানে না, বসবে কোথায়) সহ যারা সামান্য কিছু করতে চাইছেন, তাঁরা এই ব্যাপারে আরো বলতে পারবেন। টং দোকান গুলো (এগুলো সম্পূর্ন শরীরের জন্য ক্ষতিকারক দোকান, যে চা বিক্রি করে, তা পানেই তো আমাদের একটা পঙ্গু জেনারেশন হচ্ছে/যাচ্ছে, এই বিশ্রী চা পান তো আরো এক ধরনের নেশা, যা শরীর শেষ করে দিচ্ছে! এদের তো এমনিতেই ব্যান করা দরকার।) হয়ত কেহ কেহ বলবেন, আছে তো! এটা নিতান্তই হাস্যকর।

যাই হোক, অন্তত আমাকেও যদি কোথায় ডেকে ফুটপাতের নানান খাবার এবং কি কি ভাবে এই বিষয়ে আরো এগিয়ে যাওয়া যেতে পারে, আমি উপস্থিত বিজ্ঞদের সামনে বলতে ইচ্ছুক আছি। বিশ্বাস করুন, শুধু এই চমৎকার কাজে লাগিয়ে লক্ষ লক্ষ মানুষের ও পরিবারের মুখে হাসি ফোটানো সম্ভব, দরকার শুধু সামান্য ভালবাসার চিন্তা! আবারো বলছি, এই চিন্তা আসতে হবে, রাষ্ট্রের পরিচালকদের কাছ থেকেই, তাদের বিবেচনা থেকেই গড় উঠতে পারে একটা আলাদা জগত।


সিঙ্গাপুরের একটা স্ট্রিট ফুড এলাকার ছবি। ছবিঃ মেহেদী হাসান খান
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২৬
১২টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×