কিছুক্ষন আগে ছাদে উঠেছিলাম, লকডাউন কেমন হচ্ছে তা দেখার জন্য। রাস্তাঘাট ফাঁকা, যে দুই একটা চলছে তা হিসাবে আনা যায় না। তবে কাঁচা বাজারের দিকে মানে মালিবাগ সুপার মার্কেটের দিকে চোখ পড়লো, সেখানে রাস্তায় অনেক লোক দেখছিলাম, এতে মনে হল, বাজার খোলা আছে।

আজকের আবহাওয়া খুব গরম, যে দিকে চোখ যাছিলো খা খা করছিলো।

গতকাল সন্ধ্যায় এই ফ্লইওভারে যে জ্যাম দেখেছিলাম তা বর্ননাতীত।

ফ্লাই ওভারে একজন ফটোগ্রাফারকে ছবি তুলতে দেখলাম।

লক ডাউন দেখে অনেক কথাই মনে পড়ে, তবে এই করোনা আমাদের কত কি কেড়ে নিল বা নিচ্ছে। মধ্যবিত্ত থেকে নিচের সবাই একটা ধাপ নিচে নেমে গেছে বলে মনে হচ্ছে। মাঝারি কিছু ব্যবসা আর নেই বললেই চলে।

তবে থেকে নেই কিছুই!
সুস্থ্য চিন্তাভাবনাও লোপ পাচ্ছে দিনের পর দিন। একদম বাধ্য না হলে ঘর থেকে বের হবেন না, কারন আমাদের দেশের বর্তমান করোনা সময় হচ্ছে সব চেয়ে বাজে সময়! সামান্য ভুলে মরে পড়ে থাকা এখন তুড়ি দেয়ার মত ব্যাপার! ফলে আপনার প্রিয়জনকে আপনিই ভালবেসে আলগে রাখুন, এটা এখন আমার আপনার দায়িত্ব। সন্তান বা প্রিয় মানুষকে আপনিই ভালবেসে কাছে রাখুন। এতে আপনারই মঙ্গল। আপনার প্রিয় মানুষটা হারিয়ে গেলে, আপনারই যাবে। এই কষ্ট দুঃখ দুনিয়ার আর কেহ বুঝবে না! সুতারাং ভেবে চলুন।
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




