সাহাদাত উদরাজী'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - 'গল্প ও রান্না' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/
বাংলা সিনেমায় সেরা প্রেমের গান কোনটি এবং যদি আমাকে একটি গান সিলেক্ট করতে বলেন, তবে আমি ১৯৭২ সালের ১২ ফ্রেবুয়ারীতে মুক্তি পাপ্ত ছবি 'মানুষের মন' ছবির 'আমি কতদিন কতরাত ভেবেছি, ভেবেছি বলবো তোমারে, একটি পুরনো কথা নতুন করে...' এই গানটা সিলেক্ট করবো।
এই ছবির পরিচালক ছিলেন জনাব মোস্তাফা মেহমুদ, গানের সুরকার ছিলেন জনাব সত্য সাহা, আর গানটা লিখেছিলেন, জনাব গাজী মাজহারুল আনোয়ার (উনার লেখা প্রতিটা গানই অসাধারন), গাইছিলেন জনাব মোহামদ আলী সিদ্দিকি এবং সাবিনা ইয়াসমিন, অভিনয়ে ছিলেন নায়ক রাজ রাজ্জাক এবং ববিতা (রাজ্জাকের সাথে যে কোন নায়িকার জুটি অনায়েসে মিলে যেত)। এই ছবির আরো গান গুলো তখন ইট হয়েছিল। তবে এই গানটা আমি যতবার শুনি/দেখি, আমার কাছে নুতন লাগে এবং মনে হয় এই তো প্রেমের ভাষা।
ইউটিউবের লিঙ্ক
আপনার চোখে/শোনা কোন এমন গান মনে পড়লে শেয়ার করতে পারেন।
ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা, পোশাক... ...বাকিটুকু পড়ুন
কাজী সালাউদ্দিন সাহেবের আসলেই রাজকপাল , এই কথা বললে বিন্দুমাত্র বাড়িয়ে বলা হয় না। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মসনদে টানা ষোলো বছর বসে থাকার এক বিরল কীর্তি তিনি গড়েছেন, যা... ...বাকিটুকু পড়ুন
ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন