somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাহাদাত উদরাজী
সাহাদাত উদরাজী'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - 'গল্প ও রান্না' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

সাধারন তিনটে গল্প!

০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লোক মুখে গল্প গুলো প্রচলিত, অনেকে শুনে থাকবেন প্রবীণদের কাছে। আমিও আড্ডায় এক বন্ধু কাছ থেকে শুনেছি! আপনাদের শোনানোর ইচ্ছা হচ্ছিল, তাই লিখে ফেললাম, সংক্ষিপ্ত, দৃশ্য কল্পনা করে বুঝে নিতে হবে!

১।
এক বাঘ মামা একটা বড় গর্তে পড়ে যায়, উঠার অনেক চেষ্টা করেও কিছুতেই উঠতে পারছিল না, অনেক চেষ্টার পরে ক্লান্তিতে বসে পড়ে! এদিকে সেই গর্তের উপরের গাছের ডালে এক বানর তা দেখে বেশ ভাংচি কাটছিলো এবং বেশ মজা নিচ্ছিলো। মাঝে মাঝে ডালে এক হাত দিয়ে অন্য হাতে দুলে দুলে বাঘ মামাকে বেশ বিরক্ত করছিলো, ঠিক এই সময়েই ডাল ভেঙ্গে বানরটাও সেই বাঘের গর্তে পড়ে যায় এবং একদম বাঘ মামার সামনে!

বানরের বুঝতে বাকী কিছু থাকলো না যে, এখুনি খেল খতম! তার পর বুদ্ধি খুলে গেল, হাত জোড় করে বাঘ মামাকে বলল, "আমি উপরে যা করেছিলাম, তার জন্য ক্ষমা চাইতে নীচে এসেছি"!

২।
ছয় কলেজ বন্ধু মিলে ট্রেনে যাচ্ছিলো। বেশ আড্ডা জমেছে, বেশ কিচ্চির মিচির করে ট্রেনের বর্গী মাত করে চলছে! যা দেখে তাতেই হা হা হি হি, নিজদের বেশ মনে করছে! এমন সময় ট্রেন থামানোর শিকলে চোখ পড়লো। এতে তারা ভাবলো, একবার ট্রেন থামিয়ে দেখা যাক, কিন্তু শিকলের নিচে লেখা দেখলো, 'অহেতুক ট্রেন থামালে বারশ টাকা জরিমানা'! জরিমানা যাই হোক, থামাতে হবে, ফলে নিজেরা দুইশ করে দিয়ে এক বন্ধু কাছে বারশ টাকা জমা করলো, এক বন্ধুর বুক পকেটে বারশ টাকা রেখে, সবাই মিলে শিকলে টান দিলো! এদিকে ট্রেন থেমে গেল এবং সাথে সাথে ট্রেনের পরিচালক তাদের কাছে চলে এলো এবং এতে ওদের মনে চালাকি এলো! ওরা ডানের সারির এক বৃদ্ধ যাত্রীকে দেখিয়ে বলল, ওই লোকটা শিকল টেনেছেন!

বৃদ্ধ লোকটা পূর্বে থেকেই সেই কলেজ বন্ধুদের সব দেখে শুনে আসছিলেন, হাসতে লাগলেন, পরিচালক মশাইকে বললেন, "জ্বি আমিই টেনেছি, আমিই দায়ী তবে জরিমানার টাকা আমি আগেই ওই ছেলের পকেটে রেখে দিয়েছি, আপনি ওর কাছ থেকেই নিয়ে নিন"!

৩।
স্ত্রীরা সাধারণত কখনোই নিজের দোষ স্বীকার করেন না, তবে দোষটা স্বামীর ঘাড়ে চাপাতে পারলে সব চেয়ে বেশী আনন্দ পান! একবার এক বিচারক এমন একটা কেইস পেয়ে যান, স্ত্রীর মামলা স্বামীর বিরুদ্ধে কিন্তু বিচারে বিচারক স্বামীকে কারাদন্ড নাকি অর্থদন্ড দিবেন ভাবছিলেন, কোনটা হলে সঠিক হয়! তখন স্বামী বলে উঠলেন, "মাই লড আপনি আমাকে কারাদন্ড দিন, এতে অন্তত কিছুদিন শান্তিতে থাকতে পারবো"!

উপরের গল্প গুলো তেমন আহমরি নয়, তবে আমাদের প্রচলিত সমাজের প্রতিরূপ বলা চলে।

নয়াপল্টন, পহেলা ফ্রেবুয়ারী ২০২৪ইং
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:১৮
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমলারা কেন শেখ হাসিনার বিরুদ্ধে চলে গেলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে মার্চ, ২০২৬ রাত ২:২০


ডিপ স্টেট নিয়ে আজকাল চায়ের দোকান থেকে শুরু করে ফেসবুকের কমেন্ট বক্স সবখানেই বেশ জমজমাট আলোচনা। কেউ বলছেন দূতাবাস, কেউ বলছেন মিলিটারি, কেউ আবার আঙুল তুলছেন কোনো বিশেষ... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরা ও সিহাহ সিত্তায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-৬)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩০ শে মার্চ, ২০২৬ ভোর ৬:২৮



সূরাঃ ৬ আনআম, আয়াত নং ১৫৩ এর অনুবাদ-
১৫৩।আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

'দুই শুকর

লিখেছেন আহমেদ রুহুল আমিন, ৩০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৫

'যাদের জ্বালায় বিশ্ব এখন
অশান্তিতে মুখর,
'লাল- শেতকায়' মানবরুপি
দুই বন্য শুকর।

বিশ্বের সব সূখী মানুষের
শত্রু যখন 'পুওর',
বন্ধুু'যে তার লেজপাকানো-
ঘাড়তেড়া দুই শুয়োর।

ডাস্টবিনের আবর্জনায়
ময়লা... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৫

লিখেছেন রাজীব নুর, ৩০ শে মার্চ, ২০২৬ সকাল ৯:২৫



আমি একজন প্রতিভা শূন্য মানুষ।
আমি দুটো কাজই পারি, এক, মাথা নিচের দিকে রেখে পা উপরের দিকে রাখতে। তাও বেশিক্ষণ পারি না। বড়জোর এক মিনিট। দুই হচ্ছে আমি সুপারম্যান... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভোজ

লিখেছেন ইসিয়াক, ৩০ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৪০


গতকাল শরীরটা ভালো ছিলো না। তার জেরেই সম্ভবত ঘুম থেকে উঠতে বেশ বেলা হয়ে গেল। ঘুম ভাঙলেই আমি প্রথমে মোবাইল চেক করে দেখি কোন জরুরী কল এসেছিল কিনা। আজ... ...বাকিটুকু পড়ুন

×